ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
গুলশানে যেভাবে ঈদ কাটছে খালেদা জিয়ার
প্রকাশ: Saturday, 22 April, 2023, 4:31 PM

গুলশানে যেভাবে ঈদ কাটছে খালেদা জিয়ার

গুলশানে যেভাবে ঈদ কাটছে খালেদা জিয়ার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করছেন। গত কয়েক বছরের চেয়ে এবার কিছুটা ব্যতিক্রম ঈদ কাটাচ্ছেন এই সাবেক প্রধানমন্ত্রী। পুত্রবধূ শর্মিলী রহমান সিঁথি ও দুই নাতনি জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের সঙ্গে ঈদের দিন কাটাচ্ছেন তিনি। 

বাসভবন সূত্র বলছে, আজ ঈদের দিন বোন সেলিমা ইসলাম ও ভাই শামীম ইস্কান্দারসহ পরিবারের লোকজন দুপুরের পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন। সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী  কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।  

বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় রাজনীতিবিদ, কূটনীতিক ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের দিন ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। বিরোধী দলের নেত্রী থাকাকালীন সময়েও একইভাবে রাজনীতিবিদ, কূটনীতিক ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেন। তবে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত চারটি ঈদ কারাগারে কাটিয়েছেন তিনি। যদিও সে সময় ঈদের দিন ফুল, মিষ্টি ও রান্না করা বিভিন্ন প্রকারের খাবার নিয়ে পরিবারের সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতেন। ২০২০ সাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় অবস্থান করছেন তিনি। এই সময়ে ঈদের দিনগুলোতে শুধুমাত্র পরিবারের সদস্য ও বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করে আসছেন।

এবার ঈদের আগেই পুত্রবধূ ও দুই নাতনি তার সঙ্গে ঈদ উদযাপন করতে এসেছেন। এদিকে লন্ডনে থাকা বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা ফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status