ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুবলীর ৫৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল
প্রকাশ: Saturday, 22 April, 2023, 6:22 PM

বুবলীর ৫৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল

বুবলীর ৫৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ঢালিউড কিং শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী ঈদের সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। মুক্তির দুই দিনে আগে ছবিটির দ্বিতীয় গান মুক্তি পেয়েছে। এর মধ্যেই হঠাৎ করেই গাড়ির মধ্যে গানটি নিজের কণ্ঠে গেয়ে ওঠেন বুবলী।

৫৮ সেকেন্ডের সেই ভিডিওর ক্যাপশন দেন, ‘সুরমা সুরমা’ দিনে আমার প্রিয় দর্শকদের সঙ্গে নিজের মতো সময়’। বুবলীর সেই গাওয়া গান সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর নেটিজেনদের নজরকাড়ে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। শুক্রবার সন্ধ্যা এ রিপোর্ট লেখা পর্যন্ত গানটির ভিউ হয়েছে ১ কোটি ১০ লাখ।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এ সিনেমার গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কোনাল। দর্শকদের জন্য গানটি বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় আরটিভি মিউজিক প্লাসে মুক্ত হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ‘কথা আছে’ গানটির সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন বুবলী। তার সেই ভিডিওটিও ইতোমধ্যে ভাইরাল হয়। সব মিলিয়ে অন্তর্জাল মাতাচ্ছে ‘কথা আছে’, ‘সুরমা সুরমা’ গান দুটো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status