ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
সিলেট সিটি নির্বাচনে এক-তৃতীয়াংশ বিএনপির প্রার্থী: পররাষ্ট্রমন্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 April, 2023, 1:34 PM

সিলেট সিটি নির্বাচনে এক-তৃতীয়াংশ বিএনপির প্রার্থী: পররাষ্ট্রমন্ত্রী

সিলেট সিটি নির্বাচনে এক-তৃতীয়াংশ বিএনপির প্রার্থী: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি প্রকাশ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে অংশ না নিলেও এখানকার এক-তৃতীয়াংশ প্রার্থীই সংশ্লিষ্ট দলটির বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

শনিবার সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি প্রকাশ্যে সিলেট সিটি করপোরেশনের নির্বাচনে অংশ না নিলেও এখানকার এক তৃতীয়াংশ প্রার্থীই তাদের। সিসিকের ৪২টি ওয়ার্ডে প্রায় ৪০০ বিএনপি নেতাকর্মী প্রার্থী হচ্ছেন। এটা খুবই সুখের বিষয়।

তিনি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধভআবে ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রায় দেবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে বিশ্বের সব দেশের সহযোগিতা চাওয়া হয়েছে, আশা করছি দ্রুত সকল রোহিঙ্গারা তাদের দেশে ফিরবে।

এদিকে পবিত্র ঈদুল ফিতরের নামাজে শাহী ঈদগাহ ময়দানে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের। এতে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status