|
বাগমারায় শিক্ষার্থীদের ট্যাব বিতরণ করলেন এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় শিক্ষার্থীদের ট্যাব বিতরণ করলেন এমপি এনামুল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এফ,এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার তথ্য প্রযুক্তিতে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে চলেছেন। লেখাপাড়া করার পাশাপাশি প্রযুক্তি জ্ঞানে দক্ষ করতে ৯ম ও ১০ম শ্রেণীর সেরা তিন জন করে শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার। দেশের উন্নয়নে যে পরিমান অগ্রগতি সাধিত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। তিনি আরো বলেন, বর্তমান সরকার সুষম বন্টন পদ্ধতি পালন করে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে উন্নত করা সহ দেশের সম্পদকে কাজে লাগিয়েছেন। জাতির পিতা স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশকে সোনার বাংলায় পরিণত করছেন। প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেয়ে মেধাবীরা অনেক ভালো করবে। বাসায় বসে থেকে বিশে^র বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। সমৃদ্ধ হবে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্য বছরের শ্রেষ্ঠ নারী। অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের স ালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মাহমুদ হাসান, পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবি প্রমুখ। আলোচনা শেষে উপজেলার ৭৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫৬ জন শিক্ষার্থীর মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বিমানবন্দরে নয়, শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
সোনারগাঁওয়ে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসান হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার পুর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবীতে মায়ের সংবাদ সম্মেলন
বাউবিতে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬-২০৩০ উদ্বোধন, সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয়
