|
আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার ২০২৩
নতুন সময় প্রতিবেদক
|
![]() আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার ২০২৩ আইসিসিবি সপ্তম বারের মতো আয়োজন করেছে ইফতারের এই মহা আয়োজন। পুরান ঢাকার ইফতার ঢাকার একটি বিশেষ ঐতিহ্য। আর এই ঐতিহ্যের স্বাদ স্বাস্থ্যসম্মতভাবে নতুন ঢাকার ভোজনরসিকদের সাথে পরিচিত করাতেই আইসিসিবির এ উদ্যোগ। তাই প্রচন্ড গরম আর যানজটে যেতে হবেনা আর চকবাজারে, ঢাকা উত্তরের ভোজনরসিকদের জন্য সবই থাকছে আইসিসিবি ইফতার বাজারে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ধুলাবালি মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে পুরান ঢাকার ইফতার এখন খুব সহজেই পাওয়া যাবে আইসিসিবি ইফতার বাজারে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল ৫ ঘুরে দেখা যায় আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট সহ ঢাকাই খাবারের বিখ্যাত সব স্টলে ক্রেতাদের ভিড় । ঢাকাই ইফতারের মুখরোচক আয়োজন ছাড়াও রয়েছে নানাবিধ শাহী আইটেম, আচার ও তাজা ফলের জুসের সমাহার। দামও রয়েছে মোটামুটি নাগালের ভেতর। জমজমাট আইসিসিবি ইফতার বাজার চলবে প্রতিদিন বিকাল ৩:০০ টা থেকে ২৫শে রমজান পর্যন্ত।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
