|
মোদির মানহানির মামলায় রাহুলকে ২ বছরের কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
|
![]() মোদির মানহানির মামলায় রাহুলকে ২ বছরের কারাদণ্ড ওই মামলায় তাঁকে আজ বৃহস্পতিবার দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আদালত রাহুলকে ৩০ দিনের জামিন দিয়েছেন এবং তাঁকে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। রাহুলের বিরুদ্ধে ২০১৯ সালে এই মানহানির মামলা করা হয়। লোকসভা নির্বাচনে প্রচারের সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘চৌকিদার চোর’। তিনি বলেছিলেন, ‘সব মোদিরা কেন চোর হয়’। তাঁর এই বক্তব্য নিয়ে বিজেপির বিধায়ক ও গুজরাটের সাবেক মন্ত্রী পুরনেশ মোদি মামলা করেন। এর আগে মামলার রায়কে কেন্দ্র করে রাহুল গান্ধী আজ সকালে গুজরাটের সুরাতে গিয়ে পৌঁছান। সেখানে রাজ্যের নেতারা তাঁকে স্বাগত জানান। রাহুলের আগমন উপলক্ষে গুজরাট রাজ্যের কংগ্রেস নেতা–কর্মী ও সমর্থকেরা শহরের বিভিন্ন এলাকায় ব্যানার–ফেস্টুন নিয়ে অবস্থান নেন। কারও কারও হাতে রাহুলকে ‘শের–ই–হিন্দুস্তান’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। নেতা–কর্মীরা স্লোগান দেন, ‘বিজেপির একনায়কের কাছে কংগ্রেস কখনো মাথা নত করবে না।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
কুড়িগ্রামে জমি নিয়ে ভাই-বোনদের বিরোধ: ধান কাটতে বাধা, থানায় অভিযোগ
