|
বাগমারায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় অসুস্থ ব্যক্তিদের চিকিৎসায় আর্থিক অনুদানের চেক বিতরণ করলেন এমপি এনামুল হক উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম, আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিভিন্ন রোগে আক্রান্ত ১৬ জন রোগীর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১৬ জন রোগীর মাঝে ৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন
কমব্যাট স্পোর্টসে নতুন ইতিহাস: বসুন্ধরা স্পোর্টস সিটিতে ৬ দেশের ফাইটারদের লড়াই
দেশে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় জনপ্রশাসনের সক্ষমতা আরও বাড়ানো জরুরি: আব্দুল বারী
বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ত্রাণ ও ৮ হাজার টাকা সহায়তা
