|
ঘুমের মধ্যেই যেন পড়ে যাচ্ছেন গভীর খাদে! আতঙ্কে ধড়ফড় করে উঠে বসার পর হয় স্বপ্নভঙ্গ! জানেন কি এর আসল কারণ?
নতুন সময় ডেস্ক
|
![]() ঘুমের মধ্যেই যেন পড়ে যাচ্ছেন গভীর খাদে! আতঙ্কে ধড়ফড় করে উঠে বসার পর হয় স্বপ্নভঙ্গ! জানেন কি এর আসল কারণ? ঘুমের মধ্যে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার অনুভূতি এবং ঝাঁকুনিকে আদতে ‘হিপনিক জার্ক’ বলা হয়। এই ঝাঁকুনির ফলেই ঘুমটা ভেঙে যায়। এই সময় বাস্তব এবং স্বপ্নের পার্থক্যটা বোঝা যায়। এই প্রসঙ্গে আজ বিশদেই আলোচনা করে নেওয়া যাক। মস্তিষ্ক মনে করে, মরে যাচ্ছি না তো!আমাদের মস্তিষ্কের একটা অভ্যেস রয়েছে। আসলে গোটা সময় ধরে আমাদের দেহকে নিয়ন্ত্রণ করার চেষ্টা মস্তিষ্ক। আর মস্তিষ্ক কিন্তু আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গের খবর রাখে। এমনকী আমরা এক মিনিটে কত বার শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছি, সেই রেকর্ডও রাখে আমাদের মস্তিষ্ক। শুধু তা-ই নয়, আমরা কখন ঘুমোচ্ছি কিংবা কখন জেগে আছি, এই সমস্ত তথ্যও কিন্তু মস্তিষ্কের কাছে থাকে। বলাই বাহুল্য, আমাদের মস্তিষ্ক অনেকটা প্রহরীর মতো। আসলে যে কোনও বিপদ থেকে আমাদের রক্ষা করার চেষ্টা করে মস্তিষ্ক। আর যে কোনও ধরনের বিপদ অনুধাবন করার সঙ্গে সঙ্গে এটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে সংকেত পাঠাতে শুরু করে, যাতে আমরা নিজেদেরকে সেই বিপদ থেকে রক্ষা করতে পারি। এই হিপনিক জার্কের পিছনেও রয়েছে একই কারণ। অনেকেই নিশ্চয়ই লক্ষ্য থাকবেন যে, ঘুমের মধ্যে পড়ে যাওয়ার অনুভূতিটা সেই সময় হয়, যখন সবে ঘুমটা আসে। আসলে ওই সময়টাতে আমাদের হৃদস্পন্দন ধীর গতিতে হয়ে যায় এবং চোখও বন্ধ থাকে। এমন পরিস্থিতিতে অনেক সময় আমাদের মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে যায় এবং মস্তিষ্কের মনে হয়, মরে যাচ্ছি না তো! আদতে এই ধীর গতিতে শ্বাসপ্রশ্বাসের ফলে আমাদের মস্তিষ্ক আতঙ্কিত হয় এবং অবিলম্বে সঙ্কেত পাঠানোর কাজ শুরু করে দেয়। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
