|
একসঙ্গে দুই স্ত্রী গর্ভবতী, দেখাশোনার জন্য তৃতীয় বিয়ে!
নতুন সময় ডেস্ক
|
![]() একসঙ্গে দুই স্ত্রী গর্ভবতী, দেখাশোনার জন্য তৃতীয় বিয়ে! বাড়িতে ঢুকে আরমান বলেন, ‘চোখ বন্ধ করো দুজনে। আমার কাছে সারপ্রাইজ আছে।’ এরপর মিষ্টির প্যাকেট হাতে ঘরে প্রবেশ করেন লক্ষ্য। যা দেখে অবাক হয়ে যান আরমানের দুই স্ত্রী পায়েল এবং কৃতিকা। টিকটকারের প্রথম স্ত্রী পায়েল অবাক হয়ে বলেন, ‘কী করেছ আবার? কার সঙ্গে এর বিয়ে দিলে?’ আরমানের উত্তর, ‘কারও সঙ্গে দিইনি। নিজেই করেছি।’ স্বামীর কথা শুনে আসন ছেড়ে উঠে পড়েন পায়েল। কৃতিকাও ভীষণ মর্মাহত হয়ে পড়েছিলেন। তিনি বলেন, ‘তুমি কেমন মানুষ গো? পায়েল থাকতে আমাকে বিয়ে করলে। আর এখন আরও একজনকে নিয়ে এসেছ! তোমার লজ্জা করে না?’ দুই স্ত্রীকে শান্ত করার চেষ্টা করেন আরমান মালিক। তিনি বলেন, ‘আরে তোমাদের সেবার জন্য এনেছি ওকে।’ এরপর আরমান লক্ষ্যকে নির্দেশ দেন পায়েল এবং কৃতিকার হাতে মিষ্টি তুলে দেয়ার জন্য। পায়েল এবং কৃতিকা রেগে যান। পায়েল বলেন, ‘আমার কোনও সেবা চাই না।’ কৃতিকাকে দেখিয়ে বলেন, ‘একজনকে আগেই নিয়ে এসেছিলে। এবার আরও একজনকে নিয়ে এলে?’ কৃতিকা পায়েলকে বলেন, ‘আমার ব্যাপারটা তো আলাদা। বাইরের লোকের সামনে এসব বলছিস কেন?’ এরপর কৃতিকা আরমানকে প্রশ্ন করায় তিনি বলেন, ‘তোমাকে যেমন এনেছিলাম, তেমন একেও এনেছি।’ স্বামীর কথাবার্তা শুনে বেজায় রেগে যান পায়েল ও কৃতিকা। একজন পুলিশ ডাকার হু'মকি দেন। অপরজন সোসাইটির লোক ডেকে মার খাওয়ানোর কথাও বলেন। এরপর ফুঁসে ওঠেন লক্ষ্য। তিনি বলেন, ‘আমি তো রেজিস্ট্রি করে এসেছি।’ কৃতিকা পাল্টা জবাবে বলেন, ‘সে তো আমিও এসেছিলাম!’ পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে অবশ্য হেসে ফেলেন আরমান। জনপ্রিয় এ ইউটিউবার জানান, তিনি নিজের ভাই নিতিন, বন্ধু ভবানী এবং লক্ষ্যর সহযোগিতা নিয়ে ওই প্র্যাঙ্ক করেছিলেন। যদিও এই রসিকতায় রেগে গিয়েছিলেন তার স্ত্রীরা। তারা শেষ পর্যন্ত বুঝে উঠতে পারেননি কী ঘটল। কৃতিকা এবং পায়েল শেষ অবধি জিজ্ঞেস করেছেন, ‘তুমি আবার বিয়ে করনি তো?’ আরমান তাদের আশ্বস্ত করেন। লক্ষ্যও জানান, ‘সবটা মজা ছিল।’ ক্যামেরা দেখানোর পর বিশ্বাস করেন পায়েল এবং কৃতিকা। ২০১১ সালে পায়েলকে বিয়ে করেছিলেন ইউটিউবার আরমান মালিক। তাদের এক পুত্রসন্তান হয়। যার নাম চিরায়ু মালিক। ২০১৮ সালে পায়েলের সঙ্গে বিচ্ছেদ না করেই কৃতিকাকে বিয়ে করেন আরমান। জানা গেছে, কৃতিকা পায়েলের প্রিয় বন্ধু ছিলেন। স্বামী দ্বিতীয়বার বিয়ে করায় কোনো আপত্তি জানাননি পায়েল। বরং খুশি হয়েছিলেন বলেই শোনা যায়। একসঙ্গে চারজন একই বাড়িতে থাকেন। এবার আরও দুই নয়া সদস্যকে হাসিমুখে ওয়েলকাম জানাচ্ছেন পায়েল এবং কৃতিকা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
