ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বিল গেটস থেকে মার্ক জুকারবার্গ, জীবনে ‘Success’ পেতে জেনে নিন সফল ব্যক্তিদের প্রতিদিনের রুটিন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 March, 2023, 1:35 PM
সর্বশেষ আপডেট: Thursday, 2 March, 2023, 1:57 PM

বিল গেটস থেকে মার্ক জুকারবার্গ, জীবনে ‘Success’ পেতে জেনে নিন সফল ব্যক্তিদের প্রতিদিনের রুটিন

বিল গেটস থেকে মার্ক জুকারবার্গ, জীবনে ‘Success’ পেতে জেনে নিন সফল ব্যক্তিদের প্রতিদিনের রুটিন

সাফল্যের সংজ্ঞা কি? কিভাবেই বা আসে সাফল্য? এই পৃথিবীতে যেসব ব্যক্তি সাফল্যের শীর্ষে পৌঁছেছেন জানেন তাঁদের প্রতিদিনের রুটিন কি? চলুন আজ এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক, কি করলে জীবনে সাফল্য আসবে। প্রতিদিন যে কাজ গুলি Elon Musk, Bill Gates, Jeff Bezos, Mark Zuckerberg-এর মতো মানুষেরা করে থাকেন। প্রতিদিন এই কিছু ‘অভ্যাস’ যা মানুষকে সাফল্যের শীর্ষে পৌঁছে দিতে পারে। দেখে নিন সেই অভ্যাস গুলি কি কি –


১] নতুন কিছু শেখা (Learn New Skills) :


লক্ষ করে দেখবেন সফল ব্যক্তিদের কোনো না কোনো এক্সট্রা স্কিল থাকে। যেমন – বিজ্ঞানী আইনস্টাইন একজন বিখ্যাত বিজ্ঞানী ছিলেন ঠিকই, কিন্তু তারই সাথে সাথে তিনি খুবই ভালো মিউজিসিয়ানও ছিলেন। বিজ্ঞানের ভাষায় যাকে বলে ‘নিউরোপ্লাষ্টিসিটি’ (Neuroplasticity) বলা হয়। সুতরাং প্রতিদিন অল্প অল্প করে নতুন কিছু শেখার চেষ্টা করুন।


২] ভিজ্যুয়ালাইযেশন (Visualization) :


আমাদের মস্তিষ্কে দুটি ভাগ আছে – Conscious Mind ও Sub-Conscious Mind। এই দুটি মাইন্ডের ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা। কন্সিয়ানস মাইন্ড লজিক, রিজনিং ও অ্যাপটিটিউডের ভাষাকে বুঝতে পারে। অন্যদিকে সাব-কন্সিয়ানস মাইন্ড ইমোশন, ল্যাঙ্গুয়েজ অফ সাউন্ড ওয়েভস, এনার্জি ওয়েভস এগুলি বুঝতে পারে। আমাদের Sub-Conscious মাইন্ড-এর পাওয়ার আমাদের Conscious মাইন্ড-এর থেকে অনেক বেশি। অনেক সময় আমরা কোনো কাজ করতে হবে জেনেও, করতে মন চায় না। কারণ সেই কাজ নিয়ে আমরা মাদের মাইন্ডে ভুল প্রোগ্রামিং সেট করে রাখি।সফল ব্যক্তিরা কোনো কাজ করার আগে মাইন্ডে সেট করে নেন কিভাবে কি করবেন। এর ফলে সেই কাজ করতে গিয়ে কোনো বাধা এলেও কিভাবে ফেস করবেন তারা খুব ভালো করে জানেন। আপনি প্রথমে ছোট ছোট ব্যাপারকে ভিজ্যুয়ালাইজ করা। তার ফলে ধীরে ধীরে তার ভিজ্যুয়ালাইজেশন পাওয়ার বৃদ্ধি পাবে।


৩] মর্নিং রিচুয়ালস (Morning Rituals) :


সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। জার্মান নিউরো সাইন্টিস্ট-এর এক দল বিজ্ঞানী রাতে তাড়াতাড়ি ঘুমানো স্টুডেন্ট ও অনেক রাতে ঘুমানো স্টুডেন্টদের নিয়ে একটি পরীক্ষা করেন। যেখানে দেখা যায় রাতে দেরি করা স্টুডেন্ট গুলির ব্রেনে ‘হোয়াইট ম্যাটার’ অনেক কম। এই হোয়াইট ম্যাটার আমাদের ব্রেনের মধ্যে যোগাযোগ স্থাপন করে। যা তাড়াতাড়ি ঘুমানো স্টুডেন্ট-এর মধ্যে অধিক মাত্রায় পাওয়া যায়। সুতরাং, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে সকালে উঠে পরা উচিৎ।


৪] এক্সারসাইজ (Exercise) :


প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফিজিক্যাল ও মেন্টাল এক্সারসাইজ করতে হবে। সাকসেসফুল মানুষরা সবাই নিজেদেরকে ফিট রাখেন। কারণ তারা জানে নিজেদের ফিট না রাখলে তারা দীর্ঘ সময় ধরে কাজ করতে পারবেন না। তাই প্রতিদিন নিয়ম করে যোগা ব্যায়াম, অল্প দৌড়ানো, বা জিমে কিছুটা সময় কাটান। এর ফলে শরীর তো ভালো থাকেই, হার্ট ও ব্রেন খুবই ভালো কাজ করে। এই চারটি অভ্যেস যদি নিজের মধ্যে আনতে পারেন, তাহলে আপনিও একজন সফল ব্যক্তি হয়ে উঠবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status