ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
অবশেষে ডলারের দাম কমলো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 2 March, 2023, 12:06 PM

অবশেষে ডলারের দাম কমলো

অবশেষে ডলারের দাম কমলো

অবশেষে আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম কমলো। দেশটির ট্রেজারি ইল্ডও নিম্নমুখী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে ডলারের মান ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। এতে ভালো মুনাফা করেছেন বিনিয়োগকারীরা। তবে সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইউএস কারেন্সির দর কমেছে।

গত মাসে যুক্তরাষ্ট্রে টেকসই পণ্যের মূল্য হ্রাস পেয়েছে ৪ দশমিক ৫ শতাংশ। এতেই মূলত প্রধান বৈশ্বিক মুদ্রার দাম কমেছে। 

গত সপ্তাহে শক্তিশালী অর্থনীতির তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তবু দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়িয়ে যাবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। এতে ডলারের দাম বাড়ার কথা। কিন্তু পারিপার্শ্বিক চাপে তা কমেছে।

লন্ডনের ওয়েলস ফার্গো সিকিউরিটিজের সামষ্টিক অর্থনীতির কৌশলবিদ এরিক নেলসন বলেন, সম্প্রতি বাড়ার পর ডলারের দরপতন ঘটেছে।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব রিয়ালটোর্স (এনএআর) জানিয়েছে, গত জানুয়ারিতে বাড়ি বিক্রি সূচক বেড়েছে ৮ দশমিক ১ শতাংশ। তবে টেকসই পণ্যের দাম কমেছে।

গত শুক্রবার মার্কিন কর্তৃপক্ষ জানায়, ভোক্তা ব্যয় বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে মূল্যস্ফীতিও বেড়েছে। এটা নিয়ন্ত্রণে সুদের হার বাড়িয়ে যাবে ফেড। তা সত্ত্বেও ডলার সূচক শূন্য দশমিক ৪ শতাংশ নিম্নমুখী হয়েছে। 

এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৮০ পয়েন্টে। এর আগে ডলারের দাম বাড়তে বাড়তে গত ৬ জানুয়ারির পর সর্বোচ্চে গিয়ে ঠেকেছিল।

এদিন ডলারের বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রা ইউরোর মূল্যমান বেড়েছে। প্রতি ইউরো বিক্রি হচ্ছে ১ দশমিক ০৫৯২ ডলারে।

জাপানের মুদ্রা ইয়েনের বিপরীতে ডলারের বিনিময় হার কমেছে শূন্য দশমিক ২ শতাংশ। ডলারপ্রতি দাম স্থির হয়েছে ১৩৬ দশমিক ২০ ইয়েনে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status