|
রাজাকারের তালিকা আগামী বছরের মার্চে: মুক্তিযুদ্ধমন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজাকারের তালিকা আগামী বছরের মার্চে: মুক্তিযুদ্ধমন্ত্রী শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে রাজশাহীর বাগমারায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে স্থানীয় ওই মতবিনিময় সভা হয়। এসময় রাজাকারের তালিকা প্রকাশের জন্য নীতিমালা তৈরির কাজ চলছে জানিয়ে এ বছরের ডিসেম্বর পর্যন্ত এটি চলবে বলে উল্লেখ করেন মন্ত্রী। স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে ইসমাইল হোসেন গাইন নামের এক রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য ডিও লেটার দেওয়ার বিষয়ে প্রশ্ন ওঠে ওই সময়। জবাবে মন্ত্রী বলেন, অনেক সময়ে সংসদ সদস্যদের স্বাক্ষর জাল করে ডিও লেটার দেওয়া হয়। যদি এমন হয়, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির চলমান পদযাত্রা বিষয়ে মন্ত্রী বলেন, পদযাত্রা করে সরকার পতন করা যায়, এমন কোনো নজির নেই। আন্দোলন করে কোনো লাভ হবে না। আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন হবে—এমন ইঙ্গিত দিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে বিরোধী পক্ষ বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত থাকবে উল্লেখ করে সজাগ থাকারও আহবান জানান। এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বাগমারা উপজেলার তক্তপাড়ায় নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম আবু সুফিয়ানের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ (পুঠিয়া ও দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মনসুর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
