|
লিভ ইন সঙ্গীর দেহ ফ্রিজে রেখে বিয়ে সারলেন যুবক! লিভিং টুগেদারের আগে কোন বিষয়ে সতর্ক হবেন?
নতুন সময় ডেস্ক
|
![]() লিভ ইন সঙ্গীর দেহ ফ্রিজে রেখে বিয়ে সারলেন যুবক! লিভিং টুগেদারের আগে কোন বিষয়ে সতর্ক হবেন? লিভ ইন সম্পর্কই কি কাল হল তবে? ‘লিভ ইন’। আধুনিক দুনিয়ায় খুবই চেনা শব্দ। বিয়ে নামক প্রতিষ্ঠানে যাঁরা বিশ্বাস করেন না কিংবা বিয়ের আগে সঙ্গীকে যাঁরা আরও ভাল করে চিনতে চান, তাঁদের অনেকেই লিভ ইন করতে শুরু করেন। লিভ ইনে যেমন বিবাহিত জীবনের রোজনামচাও মেলে, তেমনই আবার ধরাবাঁধা ছকে বাঁধা না পড়ে স্বাধীন ভাবে সংসার পাতা যায়। এই প্রজন্মের অনেকই তাই ব্যস্ততার জীবনে বিয়ের চেয়ে লিভ ইন বেশি পছন্দ করেন। তবে হঠকারিতার চোটে লিভ ইনের সিদ্ধান্ত নিয়ে ফেললে পরে পস্তাতে হয়। তখন ফেরার উপায় থাকলেও জীবন অহেতুক জটিল হয়। তাই সঙ্গী ও আপনি দু’জনেই লিভ ইন করতে চাইলে মনে রাখুন কিছু জরুরি বিষয়। একত্রবাসের আগে কী কী বিষয় মাথায় রাকবেন? ১) কেন লিভ ইন করতে চাইছেন, এর ব্যাখ্যা এক এক জনের কাছে এক এক রকম হতই পারে। তাই দু’জনেই পরস্পরের কাছে নিজেদের ভাবনা ও মত নিয়ে স্বচ্ছ থাকুন। স্রেফ নতুন কিছুর স্বাদ নিতে চেয়ে জীবন নিয়ে পরীক্ষা করবেন না। ২) লিভ ইন সম্পর্কে থাকতে চাইলে অর্থনৈতিক ও অন্যান্য দায়িত্ব ভাগ ঠিক বিয়ের মতো হয় না। তাই কোন দায়িত্ব কে নেবন, আর্থিক দিকেও কার কতটা অবদান থাকবে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা থাকুক প্রথম দিন থেকেই। পরবর্তী সময়ে কিন্তু অর্থনৈতিক কারণেও দু’জনের মধ্যে সমস্যা হতে পারে।। ৩) জীবনে অতিরিক্ত দায়দায়িত্ব নিতে প্রস্তুত না হলে লিভ ইনে যাওয়ার কথা ভাববেন না। বিয়ের পরেও কিছু কিছু অভ্যাস নতুন করে তৈরি হয়, কিছু অভ্যাসে রাশ টানতে হয়, বাড়ির অনেক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয়। লিভ ইনের বিষয়টিও তেমন। তবে ছেড়ে যাওয়ার কোনও আইনি জট এই ধরনের সম্পর্কে থাকে না বলে অনেকেই এ নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। সঙ্গী বা আপনার মনে তেমন কোনও চিন্তা থাকলে সিদ্ধান্তের আগে আরও একটু ভাবুন। ৪) একসঙ্গে থাকতে শুরু করা মানে কিন্তু অবশ্যই সব কিছু আগের মতোই চলবে, এমন নয়। নানা আপস, নানা অপছন্দও সারি বেঁধে এসে দাঁড়াবে খুব পছন্দ আর তীব্র ভালবাসার মধ্যে। তাই সম্পর্কের বাঁধন লিভ ইনেও আছে, তবে সেটি স্বীকৃতি পায়নি ফারাক শুধু ওইটুকুই। প্রচণ্ড স্বাধীনচেতা বা কথায় কথায় সম্পর্ক ভেঙে বেরিয়ে যেতে চান, এমন মানুষের সঙ্গে লিভ ইনে জড়াবেন না। ওতে জটিলতা ও অশান্তি বাড়বে বই কমবে না। ৫) ইদানীং লিভ ইন সম্পর্ক নিয়েও নানা আইনি বিষয় তৈরি হয়েছে। লিভ ইনে যাওয়ার আগে এই সব আইনের খুঁটিনাটি জেনে তবেই সে পথে পা বাড়ান। সঙ্গীর পরিচয় সম্পর্কে যাবতীয় বিষয় যাচাই করে নিয়ে তবেই লিভ ইনের দিকে পা বাড়ান। নিজে কোথায় থাকছেন, সে ঠিকানা পরিবারকে জানিয়ে রাখুন। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগে থাকুন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
