|
মিরসরাইয়ে অবৈধ অস্ত্র ও চোরাই মালামাল অপরাধ চক্রের ৩ সদস্য
চট্টগ্রাম ব্যুরো
|
![]() মিরসরাইয়ে অবৈধ অস্ত্র ও চোরাই মালামাল অপরাধ চক্রের ৩ সদস্য রবিবার(১২ ফেব্রুয়ারি) মিরসরাই থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য দেন। আটককৃতরা হলেন, সন্দ্বীপ উপজেলা ২নং গাছুয়া ইউনিয়নের গাছুয়া গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র হুমায়ুন কবির (৪০),নোয়াখালী বেগমগঞ্জ থানার অম্বল নগরের সিরাজুল ইসলামের পুত্র দেলোয়ার হোসেন (৩৮), ও চট্টগ্রামের বাইজিদ থানা এলাকার অজুদ ভূঁইয়ার পুত্র আক্তারুজ্জামান রাজু (৩২)। মিরসরাই থানা সূত্রে জানা যায়, গত ২৭ নভেম্বর মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের ৩টি ল্যাপটপ, ২২ নভেম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২টি ল্যাপটপ এবং ২ ফেব্রুয়ারি মিঠানালা ইউনিয়নের মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের ৩টি ল্যাপটপ ও সুফিয়া উচ্চ বিদ্যালয়ের ১টি ল্যাপটপ চুরি হয়।এছাড়া গত ৩ মাসে বেশ কয়েকটি চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। এতে পুলিশ এলাকায় টহল জোরদার করে ও তদন্ত শুরু করে। থানা পুলিশের এসআই খাইরুল ও এএসআই রাম হরিনাথ বলেন, মহাসড়কে টহল দেয়ার সময় সন্দেহজনক দুই মোটরসাইকেল আরোহীকে দাওয়া করে একজনকে আটক করে আটক করে জিজ্ঞাসাবাদ করলে মোটরসাইকেলটি চুরি করে পালাচ্ছিল বলে জানায়। আটককৃত হুমায়ুন কবিরকে তল্লাশি করে একটি দেশী তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ ও সাথে থাকা মোটরসাইকেলটি আটক করা হয়।থানায় জিজ্ঞাসাবাদে সম্প্রতি চুরি হওয়া ঘটনাগুলোর সাথে সে ও তার সঙ্গীদের জরিত থাকার কথা স্বীকার করে। তার দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের বায়জিদ থানা এলাকায় অভিযান চালিয়ে বাইজিদ থানা সংলগ্ন অপ্পো মোবাইল শোরুমের মালিক দেলোয়ার হোসেনের বাড়ি থেকে ১০টি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এসময় তার দোকান কর্মচারী আক্তারুজ্জামান রাজুকেও গ্রেফতার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন জানান আন্তঃজেলা অপরাধ চক্রের সদস্য হুমায়ুন কবির এর দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং সম্প্রতি চুরি ও চিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হই।চুরি ও ছিনতাইয়ের সাথে জরিত অন্য সদস্যদের গ্রেফতার অভিযান চলমান থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
