ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
বাগমারায় আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ
আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন ও শান্তি স্থাপন করেছে: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 12 February, 2023, 12:17 AM

আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন ও শান্তি স্থাপন করেছে: এমপি এনামুল হক

আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন ও শান্তি স্থাপন করেছে: এমপি এনামুল হক

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, আওয়ামী লীগ সরকার সারাদেশে শান্তি স্থাপন করেছে। উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশের আপামর জনগণ শান্তিতে আছে। জনগণের সেই শান্তি বিএনপির সহ্য হচ্ছে না। তারা দেশের মানুষকে অশান্তিতে রাখার চেষ্টায় সব সময় আগুন সন্ত্রাসের খেলায় মত্ত হয়ে উঠেছে। শনিবার বিকেলে উপজেলার বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। দেশ ব্যাপি বিএনপি ও জামায়াতের নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বড় বিহানালী উচ্চ বিদ্যালয় মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন ও শান্তি স্থাপন করেছে: এমপি এনামুল হক

আওয়ামী লীগ সরকার দেশে উন্নয়ন ও শান্তি স্থাপন করেছে: এমপি এনামুল হক


প্রধান অতিথি বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের দিন শেষ। এখন পালাবার জায়গা খুজে বেড়াচ্ছেন। বিএনপি-জামায়াত পালাবার জায়গা খুজে পাবে না। তাই তারা আবারও পদযাত্রার নামে সন্ত্রাস নৈরাজ্য করার পায়তারা শুরু করেছে। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিয়ে যাওয়ার সফল রাষ্ট্র নায়ক আখ্যায়িত করে বলেন, শেখ হাসিনার কারণেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল সহ বড় বড় উন্নয়ন ও মেগা প্রকল্প চালু হয়েছে। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন উন্নত বাংলাদেশ। এরই মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার কর্মসূচী ঘোষনা করেছেন শেখ হাসিনা। আর এতেই বিএনপি জামায়াতের গাত্রদাহ শুরু হয়েছে। 

সন্ত্রাসী কর্মকান্ড করে বেশি দিন টিকে থাকা যায় না। আওয়ামী লীগ সরকার জনগণের আশা আকাংখার প্রতিফলন ঘটিয়েছে। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছে। সে স্বপ্ন পূরণ করতে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের এই উন্নয়নের গতি সন্ত্রাসী কর্মকান্ড করে বন্ধ করা সহজ না। দেশের জনগণই বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে মাঠে দাঁড়াবে। দেশের প্রতিটি মানুষ আওয়ামী লীগ সরকারের সুফল পাচ্ছে। আসন্ন নির্বাচনে কেউ যেন ঘোলা পানিতে ফায়দা হাসিল করতে না পারে সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নৌকার বিজয়ের লক্ষ্যে নির্বাচনের মাঠে সরকারের উন্নয়ন সম্পর্কে ধারণা প্রদান করতে হবে। 

বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সভাপতিত্বে জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল মতিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, বড় বিহানালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি আওরঙ্গজেব। 

উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমানর টুকু, আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা কৃষকলীগের সভাপতি মোহসিন আলী, সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী হিরু, আব্দুল জব্বার, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, সাবেক ইউপি চেয়ারম্যান আসলাম আলী আসকান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, ছাত্রলীগ নেতা নাদিরুজ্জামান মিলন প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status