|
বাগমারায় বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন
দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে কাজ করছে সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন: এমপি এনামুল হক
|
![]() দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে কাজ করছে সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন: এমপি এনামুল হক শনিবার সকাল ৮টায় সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, যাদের চোখে ছানিপড়া তাদেরকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। সেই সাথে নির্বাচিত রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় রবিবার থেকে তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টারের বিশেষজ্ঞ মেডিকেল টিম দ্বারা সু-চিকিৎসা প্রদান করা হবে। তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টারের পরিচালক মোখলেসুর রহমান পলাশের নেতৃত্বে ১২ সদস্যের মেডিকেল টিম দ্বারা চক্ষু রোগীদের সু-চিকিৎসা সেবা প্রদান করা হয়। চক্ষু সেবা কার্যক্রম পরিচালনা করেন বিশেষজ্ঞ ডাঃ মোহাঃ হামিদুল মূলক টনিক। উল্লেখ্য প্রতি বছর সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিষ্ঠান সালেহা ইমারত ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষুশিবিরের আয়োজন করে আসছে। রোগীদের যাবতীয় খরচ সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন বহন করবে। এই ফাউন্ডেশনের মাধ্যমে এখন পর্যন্ত ২২ হাজারের অধিক রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করেছেন। বিনামূল্যে চক্ষুসেবা গ্রহণ করে আগের মতোই দেখতে পারছেন চক্ষু রোগীরা। চিকিৎসা নিতে আসা প্রায় ১২ শত রোগীকে বিনামূল্যে চশমা সহ ঔষধ প্রদান করা হয়। সেই সাথে ২০০ শত জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হবে। বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমানর টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য হাচেন আলী, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, হিসাব শাখার ব্যবস্থাপক সোহরাব হোসেন মাসুম, রেজাউল করিম।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
