|
বাগমারায় বীর মুক্তিযোদ্ধাদের সাথে এমপি এনামুল হকের মতবিনিময় সভা
আ’লীগ সরকার ক্ষমতায় আছে বলেই বীর মুক্তিযোদ্ধাগণ সম্মানিত: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
|
![]() আ’লীগ সরকার ক্ষমতায় আছে বলেই বীর মুক্তিযোদ্ধাগণ সম্মানিত: এমপি এনামুল হক শুক্রবার রাতে শিকদারীর সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বারের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান টুকু, সুনীল কুমার কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী হিরু, আব্দুল খালেক, প্রদীপ কুমার সিংহ, আব্দুল হামিদ প্রমুখ। আগামী ১৮ ফেব্রুয়ারি বাগমারায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর আগমন ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এর আগে বাদ মাগরিব গনিপুর ইউনিয়নের আচিনঘাটে ইউনিয়ন আওয়ামী লীগ ও স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভা করেন এমপি এনামুল হক। এ সময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে লুটপাট-অগ্নিসংযোগ, অর্ধকোটি টাকার ক্ষতি
বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নামে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ
বাঘাইছড়িতে দমকা হাওয়ায় গাছ পালা ভেঙ্গে জনদুর্ভোগ সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক
ফুলবাড়ীতে সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় বহুপক্ষীয় সংলাপ অনুষ্ঠিত
