ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
প্রথমবারের মত ফুটবল মাঠে সাদা কার্ড দেখালেন রেফারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 January, 2023, 12:56 PM

প্রথমবারের মত ফুটবল মাঠে সাদা কার্ড দেখালেন রেফারি

প্রথমবারের মত ফুটবল মাঠে সাদা কার্ড দেখালেন রেফারি

ফুটবল মাঠে রেফারিদের সাধারণত দুই ধরনের কার্ড ব্যবহার করতে দেখা যায়। খেলার মাঠে সচরাচর হলুদ ও লাল কার্ড দেখিয়ে থাকেন ম্যাচ রেফারিরা। লাল ও হলুদ কার্ডের উপর নির্ভর করে শাস্তির মাত্রা। এই দুটো কার্ড রেফারিরা দেখাচ্ছেন সেই ১৯৭০ সাল থেকেই।

এবার সমর্থকদের থেকে শুরু করে গোটা বিশ্ব নতুন একটি কার্ডের সঙ্গে পরিচিত হল। যার প্রথম ব্যবহার হয়ে গেল পর্তুগালের মাটিতে। ইতিহাসে প্রথমবারের মতো ফুটবল মাঠে সাদা কার্ড দেখালেন রেফারি।

পর্তুগালের বেনফিকা নারী দল ও স্পোর্টিং নারী দলের মধ্যকার ম্যাচে ঐতিহাসিক এই ঘটনাটি ঘটেছে। ম্যাচ চলাকালীন একজন ফুটবলার হঠাৎ মাঠে অসুস্থ হয়ে পড়ে। তাকে তাৎক্ষনিক সেবা দেওয়ার জন্য দুই দলের মেডিক্যাল স্টাফ মাঠের মধ্যে দৌড়ে আসে। ঠিক তখনই রেফারি দেখালেন সাদা কার্ড। লিসবনের স্টেডিয়ামে থাকা সমর্থকরা রেফারিকে সাদা কার্ড তুলে ধরতে দেখে অবাক হলেও পরে তারাও ইতিহাসের সাক্ষী থাকতে পেরে আপ্লুত।

মূলত, ফুটবলে প্রতি মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য বেশ কিছু নতুন নিয়ম করেছে ফিফা। খেলার মূল্যবোধকে বাড়াইতেই সাদা কার্ডের ব্যবহার শুরু করেছে রেফারিরা। বেনফিকা ও লিসবন খেলতে নামলেও তারা যে একজনের শারীরিক অসুস্থতাকে বেশি গুরুত্ব দিয়েছিল, তার প্রশংসা করার জন্য, স্বীকৃতি দেওয়ার জন্যই এই সাদা কার্ড দেখানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status