ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
মগবাজারে হঠাৎ বিস্ফোরণে আহত ৪
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 January, 2023, 12:19 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 24 January, 2023, 1:32 PM

মগবাজারে হঠাৎ বিস্ফোরণে আহত ৪

মগবাজারে হঠাৎ বিস্ফোরণে আহত ৪

রাজধানীর মগবাজার এলাকায় একটি ওষুধের দোকানের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। এতে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের দিকে একটি প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণ ঘটে। তবে কী কারণে ড্রামটি বিস্ফোরিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় একজন প্রকৌশলীসহ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) তিন কর্মচারী আহত হয়েছেন। তারা হলেন সাইফুল ইসলাম (৩৬), মো. তারেক (২০), আবুল কালাম (২৫) ও মো. শাহীন (৩০)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে রমনা মডেল থানার ওসি আবুল হাসান বলেন, মগবাজারে ওষুধের দোকানের সামনে একটি প্লাস্টিকের ড্রাম বিস্ফোরিত হয়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি বলেন, ড্রামটি অনেক দিন ধরে বাইরে অরক্ষিত অবস্থায় ছিল বলে জানতে পেরেছি। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তা তদন্ত করে দেখছি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, বিস্ফোরণের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আমাদের টিমের তথ্য অনুযায়ী, সেখানে একটি ময়লার ড্রামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status