ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
গ্রেফতার এড়াতে পুলিশের সামনেই বিষপান!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 24 January, 2023, 12:15 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 24 January, 2023, 2:37 PM

গ্রেফতার এড়াতে পুলিশের সামনেই বিষপান!

গ্রেফতার এড়াতে পুলিশের সামনেই বিষপান!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সামনেই বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন মৌসুমি আক্তার (২৫) নামে এক নারী।

পুলিশের দাবি, তিনি এলাকায় চিহ্নিত মাদকসম্রাজ্ঞী। ওই নারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার নূরপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই নারী এখন ঢাকায় চিকিৎসাধীন।

জানা গেছে, আখাউড়া থানা পুলিশের একটি টহল দল সোমবার বিকালে পৌরশহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা শহিদ চৌধুরী নামে এক ব্যক্তির সবজি ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করে। ওই গাঁজা মাদকসম্রাজ্ঞী মৌসুমির বলে পুলিশ জানতে পারে।

গাঁজা উদ্ধারের ঘটনায় সন্ধ্যার দিকে আখাউড়া থানার মহিলা পুলিশ সদস্যসহ কয়েকজন পুলিশ মৌসুমির বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ঘরে তল্লাশি চালায় পুলিশ এবং মৌসুমির নামে মাদক মামলা আছে উল্লেখ করে থানায় যেতে বলে।

এ নিয়ে মৌসুমির সঙ্গে পুলিশের বাদানুবাদ হয়। একপর্যায়ে মৌসুমি পুলিশকে জানান, 'আপনারা বসেন আমি বোখরা পরে আসছি। এই বলে ঘরে থাকা বিষ পান করে মৌসুমি।

এ সময় পুলিশ গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম যুগান্তরকে বলেন, মৌসুমি এলাকার একজন চিহ্নিত মাদকসম্রাজ্ঞী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকালে তার কাছে থাকা ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় তার বাড়িতে অভিযান চালানো হলে গ্রেফতার এড়াতে তিনি বিষপান করেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status