ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাগমারায় অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী শিক্ষকদের মাঝে চেক বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 January, 2023, 12:23 AM

বাগমারায় অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী শিক্ষকদের মাঝে চেক বিতরণ

বাগমারায় অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী শিক্ষকদের মাঝে চেক বিতরণ

বাগমারায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ও মৃত্যুবরণকারী ৩৩ জন শিক্ষক-কর্মচারী ও মৃত শিক্ষক পরিবারের সদস্যদের মাঝে ১৮ লাখ ৭৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। 

শনিবার ২১ জানুয়ারি, দুপুর ১২ টায় উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে চেক বিতরণ উপলক্ষে শিকদারীর সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি আসাদুল ইসলাম সান্টুর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এই চেক বিতরণ করেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। 

উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামের স ালনায় বিশেষ বক্তা ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম মতিউর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির সহ-সভাপতি বকুল আলী খরাদী, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, দপ্তর সম্পাদক সাজেদুর রহমান, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status