ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে বাগমারার গনিপুরে আ’লীগের প্রস্তুতি সভা
শেখ হাসিনার লক্ষ্য দেশের উন্নয়নে কাজ করা: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 22 January, 2023, 12:27 AM

শেখ হাসিনার লক্ষ্য দেশের উন্নয়নে কাজ করা: এমপি এনামুল হক

শেখ হাসিনার লক্ষ্য দেশের উন্নয়নে কাজ করা: এমপি এনামুল হক

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে বাগমারা উপজেলা গনিপুর ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মাদারীগঞ্জ বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক। 

প্রধান অতিথি বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আগমনের মধ্যে দিয়ে সমৃদ্ধ হবে পুরো উত্তরা ল। গতি আসবে নেতৃবৃন্দের মাঝে। নতুন করে উজ্জীবিত হবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। আসন্ন নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রীর এই জনসভা উত্তরা লের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। আগামী নির্বাচন স্মার্ট বাংলাদেশ গড়ার নির্বাচন। ঘরে বসে না থেকে নির্বাচনের আগ পর্যন্ত ভোটের মাঠে থাকতে হবে। জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। আওয়ামী লীগ জনগণের সংগঠন। দেশের উন্নয়ন ধারা একমাত্র আওয়ামী লীগ সরকারই চলমান রাখতে পারে। দেশ এরই মধ্যে উন্নত বিশে^র সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। আওয়ামী লীগ, অংগ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে আরো সুসংগঠিত হয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করে যেতে হবে। 

বিএনপি মানে খুনের রাজনীতি। জঙ্গিবাদের রাজনীতি। মানুষ হত্যা করে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না। বিএনপি মিথ্যা ফতুয়া দিয়ে বেড়াচ্ছে। ভূয়া কথা আর দেশবাসীকে বিশ^াস করানো যাবে না। আগামী ২৯ তারিখে রাজশাহীতে অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর জনসভাকে সফল ও সার্থক করতে হবে। দেশবাসীকে দেখিয়ে দিতে হবে রাজশাহীর মানুষ মুজিব সৈনিক। তারা আর নৌকার বাইয়ে যেতে চাই না। 

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে এই জনসভা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধান অতিথি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের সকল উন্নয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল লোকজন। স্বাধীনতার সেই অর্জন ধরে রাখতে প্রতিটি নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও প্রস্তুতি সভার দায়িত্বপ্রাপ্ত সদস্য ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল। উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মতিউর রহমান টুকু, সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক হারুনু অর রশিদ সরকার, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান লুৎফর রহমান, কাউন্সিলর হাচেন আলী, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সদস্য এস,এম,এনামুল হক, জাহেদুর রহিম মিঠু, লোকমান আলী, গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সানোয়ার হোসেন, সদস্য ও দলিল লেখক সমিতির সভাপতি অহিদুল ইসলাম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

উক্ত প্রস্তুতি সভায় উপজেলা ও গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে রাতে শ্রীপুর ইউনিয়নের জামতলায় প্রধানমন্ত্রীর জনসভা সফলের লক্ষ্যে প্রস্তুতি সভায় যোগদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status