|
আওয়ামী লীগ কোন অপশক্তিকে ভয় করে না: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
|
![]() আওয়ামী লীগ কোন অপশক্তিকে ভয় করে না: এমপি এনামুল হক শনিবার ২১ জানুয়ারি, সকাল ১০ টায় শিকদারীর সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে প্রস্তুতি সভা ও শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। প্রধান অতিথি বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা জনসমুদ্রে পরিণত হবে। বাগমারা থেকে প্রায় ৩০ হাজারের অধিক নেতাকর্মী সেই জনসভা সফল করতে যোগদান করবেন। বাড়িতে বসে থাকার দিন শেষ। এখন থেকেই নির্বাচনের মাঠে থাকতে হবে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী, যুব লীগের সভাপতি আল মামুন প্রামানিক, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক জহুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, মকবুল হোসেন, সাংগঠািনক সম্পাদক হারুনুর রশীদ সরকার, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর সহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের। আলোচনা শেষে কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রায় ৩ হাজার শীতবস্ত্র উপহার প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
