ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফরিদপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 January, 2023, 12:16 AM

ফরিদপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

ফরিদপুরে লংকাবাংলা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

লংকাবাংলা ফাউন্ডেশন ফরিদপুর জেলার দুঃস্থ ও শীতার্ত সাধারণ মানুষের প্রয়োজনে ও শীতের তীব্রতা থেকে রক্ষা করার জন্য জানুয়ারী ১৯, ২০২৩ তারিখে প্রথম আলো বন্ধু সভা, ফরিদপুর জেলা শাখার সহযোগিতায় ফরিদপুর সদর নর্থচ্যানেল ইউনিয়নের চর অঞ্চল ও একটি এতিমখানায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করে। 

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ফরিদপুর ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আমির হামজা নিরব এবং ফরিদপুর সদর নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তাকুজ্জামান (মোস্তাক) শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানটিতে প্রথম আলো বন্ধু সভার এডভার্টাইজমেন্ট সেলস এসোসিয়েট জনাব মানিক কুমার কুন্ডু এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ফরিদপুর ব্রাঞ্চ রিলেশনশিপ ম্যানেজার মোঃ ইলিয়াস পারভেজ রানা সহ উল্লেখিত সকল প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status