ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কেন সুন্দরী স্ত্রী থাকতেও অন্য নারীর প্রেমে গলে যান পুরুষ? ফাঁস হল গোপন তথ্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 12 January, 2023, 2:27 PM

কেন সুন্দরী স্ত্রী থাকতেও অন্য নারীর প্রেমে গলে যান পুরুষ? ফাঁস হল গোপন তথ্য

কেন সুন্দরী স্ত্রী থাকতেও অন্য নারীর প্রেমে গলে যান পুরুষ? ফাঁস হল গোপন তথ্য

বহু পুরুষই বিয়ের পর পরকীয়ায় জড়িয়ে পড়েন। এমনকী বাড়িতে সুন্দরী স্ত্রী থাকার পরও তাঁরা এমনটা করেন। এবার কেন এই ভুল হয়? কী চলে তাঁদের মনে? জানুন।
 
একজনকে বিয়ে করলেন। শান্তিতে সংসার করছেন। কিন্তু মন ভালো নেই। এই সুযোগে পুরুষ হৃদয়ে স্থান করে নিলেন অন্য নারী। এই ঘটনা কিন্তু অহরহ ঘটছে। এমনটা কেন হয়? এর উত্তর খোঁজার চেষ্টা রইল প্রতিবেদনে।




অনেকেই উত্তর দেবেন যে হয়তো স্ত্রীকে তাঁর পছন্দ নয়। না ব্যাপারটা তেমন নয়। অনেক সময় দেখা যায়, বাড়িতে সুন্দরী স্ত্রী থাকার পরও পুরুষ মানুষ অন্য নারীর সঙ্গে পরকীয়া করে চলেছেন। এই সমস্যা কিন্তু আজ শুরু হয়নি। বরং যুগের পর যুগ ধরে চলে আসছে।

আসলে আমাদের মনের দায়িত্ব নেওয়া খুব কঠিন। একবার এই ডাল তো পরক্ষণেই অন্য ডালে গিয়ে বাসা বানায় এই পাখি। একটু অসতর্ক হলেই কিন্তু বিপদ দেখা দিতে পারে। তাই সচেতন থাকার চেষ্টা আপনাকে করতে হবে। তবেই সমস্যার সমাধান আপনি করে ফেলতে পারবেন। অন্যথায় ঝামেলা বিরাট রূপ নেবে।


এবার প্রশ্ন তো অন্য জায়গায়। কেন বাড়িতে সুন্দরী স্ত্রী থাকতেও অন্য নারীর দিকে তাকান পুরুষ? এর উত্তর আপনাকে জানতে হবে। তবেই সংসার বাঁচানো যাবে। অন্যথায় জটিলতা বাড়বে। তাই এই বিষয়গুলি মাথায় রাখুন।

​১. বনিবনা নেই

আসলে সম্পর্ক বেঁচে থাকে বোঝাপড়ার উপর। আপনি যদি স্ত্রীয়ের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন, তবে অন্য কারও প্রয়োজন পড়ে না। তবে সেই কাজটা সম্ভব না হলেই মন অন্যদিকে ছুটতে পারে। এই সময়টায় যাঁরা নিজেকে ধরে রাখতে পারেন না, তাঁদের সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে।

​২. ভালো সময় কাটানো হয় না


একসঙ্গে থাকা মানেই কিন্তু সুখী সংসার নয়। নিজেদের সময় দিতে হবে। সেই সময়টা আনন্দে কাটাতে হবে। যাকে বলে কোয়ালিটি টাইমস। নিজেদের মধ্যে এই সময়টুকু কাটাতে না পারলেই মন অন্য পথে বেঁকে যায়। তখন আর কিছুই মাথায় থাকে না। এবার থেকে এই বিষয়টি মাথায় রাখুন। তবেই নিজেকে আটকে রাখতে পারবেন।

৩. সময় নেই


ভালো সময় কাটানো বাদ দিন, অনেকের হাতে তো কিছুটা সময়ও নেই। সেই কারণেই সমস্যা তৈরি হয় জীবনে। আসলে এতটা ব্যস্ততা থাকলে সম্পর্ক এগনো যায় না। সময়ের অভাবে রসায়ন তরল হয়ে পড়ে। আকর্ষণ থাকে না। এবার থেকে এই বিষয়টি মাথায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে। তবেই নিজেদের বাঁচাতে পারবেন।

৪. আগেও এমন অভ্যাস থাকলে


অনেকে একজনের সঙ্গে বেশিদিন থাকতে পারেন না। তাঁরা একঘেয়ে হয়ে যান গোটা বিষয়টি নিয়ে। এবার এমন পুরুষ কিন্তু বিয়ের পরও অন্য নারীর প্রেমে পড়বেন। এখানে আশ্চর্য হওয়ার কিছুই নেই। বরং এমনটা না হলেই বুঝবেন কিছু একটা বদল ঘটল। তাই এই কারণটা অবশ্যই মাথায় ঢুকিয়ে নিন। তবেই সংসার সামলে নিতে পারবেন।

​৫. স্ত্রীর সঙ্গে রোজ ঝগড়া


এটাই হল শেষ কারণ। অনেকে স্ত্রীর সঙ্গে রোজকার রোজ ঝগড়া করেন। এমনকী তাঁর অর্ধাঙ্গিনীও ছেড়ে কথা বলেন না। এবারে থেকে চেষ্টা করুন স্ত্রীর সম্পর্কে ভালো করার। তবেই আপনি অন্য মহিলার থেকে দূরে যেতে পারবেন। অন্যথায় জটিলতা কয়েকগুণ বাড়তে পারে। মন হবে উড়ু উড়ু…

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status