ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
১৪ মাস পর খোঁজ মিললো চিত্রনায়িকা পপির
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 12 January, 2023, 2:31 PM
সর্বশেষ আপডেট: Saturday, 14 January, 2023, 12:59 PM

১৪ মাস পর খোঁজ মিললো চিত্রনায়িকা পপির

১৪ মাস পর খোঁজ মিললো চিত্রনায়িকা পপির

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পপি। দীর্ঘ ১৪ মাস পর খোঁজ পাওয়া গেল ৩ বার জাতীয় পুরস্কার পাওয়া এই অভিনেত্রীর। ২০২০ সালের ২৩ ডিসেম্বর ফেসবুকে একটি পোস্ট করেন সাদিকা পারভিন পপি। সেখানে তিনি লিখেছিলেন, স্বপ্ন দেখতে দেখতে তুমি এসে হাজির, অন্ধকারে ভালোবাসার ঝলকানি।

এরপর এত দিন তিনি মিডিয়া থেকে নিজেকে একবারে গুটিয়ে রেখেছিলেন। কোনো মিডিয়ার কথা বলেননি এই অভিনেত্রী।

আগামী ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘ দিনের আড়াল সরিয়ে আজ ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের হয়ে ভোট চেয়ে পপি বলেন, কাঞ্চন ভাই চলচ্চিত্রের একজন সফল নায়ক। সড়কের নায়ক তিনি। তাকে অবশ্যই ভোট দেবেন। নিপুন আমার বন্ধু, খুবই ভালো মনের মানুষ। এ ছাড়া রিয়াজ, ফেরদৌস আমার খুব ভালো বন্ধু তাদের পাশে আছি আমি।

তিনি আরও বলেন, শিল্পী সমিতির চেয়ার দখল করে একজন আমাদের পিঠে বন্দুক রেখে শিকার করে আমাকে, আমাদের অপমান করেছে। আমি ৩ বার জাতীয় পুরস্কার পেয়েছি, তিনি আমাকে শিল্পী সমিতির সদস্য পদ বাতিল করার জন্য চিঠি দিয়েছিলেন। আমি রাগে, দুঃখে, অপমানে সব কিছু থেকে দূরে ছিলাম। আর কোনোদিন ক্যামেরার সামনে আসবো না ভেবেছিলাম। কিন্তু এলাম এই কথাগুলো বলার জন্য। কোথায় আছি, কী করবো বিস্তারিত বিস্তারিত কথা পরে বলবো, যোগ করেন পপি।

পপি ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্র জগতে আসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status