ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
 শীতে কোনটি সেরা, নিয়মিত গোসল নাকি অনিয়মিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 January, 2023, 10:43 AM

শরীরের দুর্গন্ধ আর রোগজীবাণু থেকে বাঁচতে নিয়মিত

 শীতে কোনটি সেরা, নিয়মিত গোসল নাকি অনিয়মিত

 শীতে কোনটি সেরা, নিয়মিত গোসল নাকি অনিয়মিত

গোসল করার কথা সবাই জানেন। কিন্তু আপনি কি জানেন নিয়মিত এই গোসল মারাত্মক ক্ষতির কারণও হতে পারে।


গরমের সময় নিয়মিত বা দৈনিক গোসল করা ভালো হলেও শীতে নিয়মিত গোসল করা মোটেও ভালো নয়। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

অনেকেই আছেন যারা শীতের ঠান্ডা আবহাওয়ায় প্রতিদিন গোসল করেন না। এ কারণে তারা অনেক নেতিবাচক কথাও শুনে থাকেন। তাদের জন্য এবার রয়েছে সুখবর।

ত্বক বিশেষজ্ঞদের মতে, শীতের ঠান্ডা আবহাওয়ায় প্রতিদিন গোসল করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। শুধু তাই নয়, হতে পারে একাধিক স্বাস্থ্যগত সমস্যাও।

শীতে যদি বেশি কাবু অনুভব করেন আবার গোসল করারও চেষ্টা করেন তবে আপনি দ্রুতই অসুস্থ হয়ে পড়তে পারেন। সর্দিকাশি কিংবা জ্বরেও ভুগতে পারেন। শারীরিকভাবে সামর্থ্য না থাকলে শীতের তীব্রতা আর গোসলের পানি আপনার শরীরে তাপমাত্রা হঠাৎ করেই আরও কমিয়ে দেবে। এর ফলে শরীরে রক্তবাহী নালি সংকুচিত হতে শুরু করবে।

যা হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে তোলে আপনার। শীতে এ ঝুঁকি হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টের আশঙ্কাও আরও বাড়িয়ে তোলে।

তা ছাড়া শীতের ঠান্ডা পরিবেশে প্রতিদিন গোসল করলে ত্বক শুষ্ক হয়ে যায়, যা থেকে হতে পারে ব্যাকটেরিয়ার সংক্রমণও। যারা ত্বকের রোগজীবাণু সংক্রমণ থেকে নিজেকে দূরে রাখতে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে প্রতিদিন গোসল করেন তাদের এ ক্ষেত্রে মারাত্মক ক্ষতি হয়।

কেননা অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ত্বকে নিয়মিত ব্যবহারে শুধু খারাপ ব্যাকটেরিয়াই নয়, ত্বকের উপকারী ব্যাকটেরিয়াও ধ্বংস হয়ে যায়। যা ত্বকের নানা ধরনের রোগেরও কারণ হয়ে ওঠে। তাই শীতে প্রতিদিন নয়, একদিন বা দুদিন পর পর গোসল করলেই বুদ্ধিমানের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status