ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন, বললেন ‘ভয়াবহ ভুল’ হয়ে গেছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 10 January, 2023, 10:51 AM

ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন, বললেন ‘ভয়াবহ ভুল’ হয়ে গেছে

ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন, বললেন ‘ভয়াবহ ভুল’ হয়ে গেছে

বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন। টুইট করতে গিয়ে ভুল করায় নিজের ভুলকে ‘ভয়াবহ ভুল’ হিসেবে আখ্যা দিয়ে ক্ষমা চেয়েছেন ভক্তদের কাছে।

ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যমে লেখা হয়, অমিতাভ সোশাল মিডিয়ায় বেশ সক্রিয়। টুইটারে তিনি যত টুইট করেন, তার হিসাবও রাখেন। নম্বর দিয়ে টুইট করেন তিনি, প্রতিটি টুইটে নম্বরের আগে জুড়ে দেন ‘T’।

গতকাল রোববার তিনি এক টুইটে লেখেন- ‘T-৪৫১৫-ভয়াবহ ভুল! T-৪৫১৪ এর পর থেকে সব ভুল। যেগুলো T-৫৪২৪, ৫৪২৫, ৫৪২৬এভাবে গেছে, সেগুলো হবে T-৪৫১৫, ৪৫১৬, ৪৫১৭এভাবে। ক্ষমা চেয়ে নিচ্ছি।’
অমিতাভ বচ্চনের টুইট


ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন, বললেন ‘ভয়াবহ ভুল’ হয়ে গেছে

ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন, বললেন ‘ভয়াবহ ভুল’ হয়ে গেছে









এ পর্যন্ত অমিতাভের টুইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১৫। তারপরেই সংখ্যা গুলিয়ে ফেলেন তিনি। ৪৫১৪ নম্বর টুইটের পর ভুল করে এক হাজার বাড়িয়ে লিখে দেন ৫৪২৪।

ভক্তদের অনেকেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন তাতে। কেউ কেউ ভাবছিলেন, মাঝের এক হাজার টুইট গেল কই? সেই সংশয় কাটাতে রোববার দুপুরে ক্ষমা প্রার্থনার টুইটটি করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status