ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
‘ভাইরাল শ্যামল’কে মারধর করে ছিঁড়ে দেয়া হলো শার্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 December, 2022, 9:12 AM

‘ভাইরাল শ্যামল’কে মারধর করে ছিঁড়ে দেয়া হলো শার্ট

‘ভাইরাল শ্যামল’কে মারধর করে ছিঁড়ে দেয়া হলো শার্ট

সামাজিক যোগাযোগমাধ্যমসহ ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল যুবক শ্যামল চন্দ্র বর্মণ (৩০)। বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিভৃত মনমথ গ্রামে। কথায় কথায় তিনি ইংরেজি শব্দ ব্যবহার করেন। ‘সি ইউ নট ফর মাইন্ড’ ও ‘হ্যাভ অ্যা রিল্যাক্স’ এইসব বাক্য ব্যবহার করে রীতিমতো নেটিজেনদের আলোচনার পাত্র বনে যান।
 

সেই শ্যামল এক ট্রেনের যাত্রীর দ্বারা মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় শার্টের কলার ধরে তাঁকে মারধর করা হয়েছে, ছিঁড়ে গেছে পরনের শার্ট। এই অবস্থায় ফেসবুক লাইভে এসে ঘটনার বিস্তারিত জানিয়েছেন। শ্যামল গাইবন্ধার বামনডাঙ্গা রেল স্টেশনে বেসরকারিভাবে পরিচালিত একটি ট্রেনের টিকেট বিক্রির দায়িত্বে রয়েছেন। মঙ্গলবার বিনা টিকিটের একযাত্রীকে টিকেট করতে বলায় তাঁকে মারধর করা হয়েছে বলে ফেসবুক লাইভে জানিয়েছেন।

শ্যামল বলেন, ‘এক যাত্রী বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে চাইলে আমি তাঁকে টিকিট করতে বলি, সে টিকিট করবে না বলে আমাকে জানায় আমি টিকিট ছাড়া তাঁকে ট্রেনে ভ্রমণ করতে নিষেধ করলে ওই যাত্রী আমার শার্টের কলার ধরে মারধর করে। এক পর্যায়ে আমার পরনের শার্টটি ছিঁড়ে ফেলে। ’

আইনি পদক্ষেপ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে শ্যামল বলেন, ‘এরকম ঘটনা আমাদের সঙ্গে প্রায় ঘটে। কিন্তু আমরা চাকরি করি বলে চুপচাপ থাকি। আমাকে ওই যাত্রী মারধর করেছে তারপরেও আমি কোন আইনি পদক্ষেপ নেব না। ’

সম্প্রতি আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে একটি গান বানিয়ে ফের আলোচনায় আসেন শ্যামল, পরে লিওনেল মেসিকে নিয়েও একটি গান তৈরি করেন। ট্রেনের টিকিট বিক্রির চাকরির পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয়।  

শ্যামল চন্দ্রের বাবার নাম নেপাল চন্দ্র। তিনি মাছ ব্যবসায়ী। মা শেফালি রানি গৃহিণী। তিন ভাইয়ের মধ্যে শ্যামল সবার বড়। ছোট ভাই কমল চন্দ্র ও রাজা চন্দ্র বাবার সঙ্গে মাছের ব্যবসা করেন। শ্যামল চন্দ্র ২০০৫ সালে সুন্দরগঞ্জ উপজেলার কাঠগড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে তিনি অকৃতকার্য হন। এরপর অর্থাভাবে আর পরীক্ষা দেওয়া হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status