ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সংসদ উপ-নির্বাচনে অংশ নিবেন মাহি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 28 December, 2022, 9:08 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 28 December, 2022, 12:36 PM

সংসদ উপ-নির্বাচনে অংশ নিবেন মাহি

সংসদ উপ-নির্বাচনে অংশ নিবেন মাহি

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি রাজনীতিতে সক্রিয় হয়েছেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের সাংসদ হতে চান। এ কারণে দলটির নির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম নিচ্ছেন। আগামী ২৯ ডিসেম্বর বিকেল ৩টায় ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের জন্য মনোনয়ন কিনবেন তিনি। ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহি নিজেই।

তিনি বলেন, ‘‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের আমার দাদার বাড়ি। শুরুতে চেয়েছিলাম এ আসন থেকে আমার স্বামী রাকিব সরকার উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না, তাই আমি অংশ নিতে চাচ্ছি। ২৯ ডিসেম্বর বিকেলে ধানমণ্ডির আওয়ামী লীগ কার্যালয় থেকে আমি ফরম কিনবো।’


সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এই ‘অগ্নিকন্যা’। মাহিয়া মাহি তার স্বামী রাকিব সরকারও রাজনীতির সঙ্গে জড়িত।

মাহির স্বামী গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য। মূলত স্বামীর মাধ্যমে রাজনীতির ময়দানে পা রেখেছেন এই অভিনেত্রী। মাহিয়া মাহির গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এলাকায়। উপনির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে তিনি ওই এলাকায় ব্যাপক গণসংযোগও শুরু করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status