ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
কলাপাতায় খাচ্ছেন সাকিব, ছবি ভাইরাল
প্রকাশ: Wednesday, 28 December, 2022, 9:15 AM

কলাপাতায় খাচ্ছেন সাকিব, ছবি ভাইরাল

কলাপাতায় খাচ্ছেন সাকিব, ছবি ভাইরাল

ভারতের বিপক্ষে হোম সিরিজ শেষে এখন বিশ্রামে আছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর জানুয়ারিতে শুরু হবে বিপিএল।
মাঝের সময়টা পরিবারের সঙ্গে কাটাতে নিজের গ্রামের বাড়ি মাগুরায় গেছেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।  

নিজ বাড়িতে চুটিয়ে ছুটি উপভোগ করছেন সাকিব। সেখানে আনন্দে কাটানো কিছু মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। ছবিগুলো এরইমধ্যে ব্যাপক সাড়া পেয়েছে।  

শিশিরের পোস্ট করা কয়েকটিতে দেখা যাচ্ছে―বাড়ির উঠানে তৈরি করা হয়েছে ইটের চুলা।  

সাকিব-শিশির দুজনে সেই চুলায় বড় এক পাতিল বসিয়ে গরুর মাংস রান্না করছেন। ক্যাপশনে শিশির লিখেছেন, ‘যখন শ্বশুরবাড়িতে পিকনিক হয় এবং আমার প্রিয় গরুর মাংস রান্না করা হয়। ’

এরপর সেই উঠানেই শীতল পাটি বিছিয়ে কলাপাতায় খেতে বসে পড়লেন সাকিব আল হাসান। এই ছবিও তুমুলভাবে ছড়িয়ে পড়েছে।  

সাকিবের এমন সব ছবি দেখে নেটিজেনরা নানান প্রতিক্রিয়া প্রকাশ করছেন। যার বেশিরভাগই বিস্ময় ও ভালোবাসার ইমোজি। কমেন্টবক্সে জমা পড়ছে হাজারো মন্তব্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status