ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
জয়িতা পুরস্কার পাওয়া সেই খুকি হাসপাতালের বারান্দায়
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Monday, 19 December, 2022, 11:14 AM

জয়িতা পুরস্কার পাওয়া সেই খুকি হাসপাতালের বারান্দায়

জয়িতা পুরস্কার পাওয়া সেই খুকি হাসপাতালের বারান্দায়

বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে জয়িতা পুরস্কারপ্রাপ্ত জেলার একমাত্র নারী পত্রিকা বিক্রেতা দিল আফরোজ খুকি। নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে শনিবার রাতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর এক সদস্য তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

বর্তমানে তিনি হাসপাতালের নিউরোমেডিসিন ৭ নম্বর ওয়ার্ডের বারান্দার ৮ নম্বর বেডে আছেন।

দিল আফরোজ খুকির বয়স ৬০ বছরের কাছাকাছি।

দিনভর পত্রিকা বিক্রি করে অনেক কষ্টে জীবন-যাপন করেন তিনি। ৪০ বছর ধরে মহানগরীতে পত্রিকা বিক্রি করেন তিনি। সকালে ঘুম থেকে উঠেই তিনি পত্রিকার এজেন্ট ও স্থানীয় পত্রিকার সার্কুলেশন ম্যানেজারদের কাছে যান। এরপর তাদের কাছ থেকে পত্রিকা নেন। পত্রিকা নিয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় হেঁটে হেঁটে বিক্রি শুরু করেন।  

জয়িতা পুরস্কার পাওয়া সেই খুকি হাসপাতালের বারান্দায়

জয়িতা পুরস্কার পাওয়া সেই খুকি হাসপাতালের বারান্দায়


২০২০ সালের ৯ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে খুকিকে জয়িতা পুরস্কার প্রদান করা হয়।

সরেজমিন গিয়ে দেখা যায়, অসুস্থ অবস্থায় হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডের ৮ নম্বর বেডে পড়ে আছেন খুকি। তাকে দেখার মতো আত্মীয়-স্বজন কেউ নেই। অসুস্থ খুকিকে দেখাশোনা করছেন রাজশাহীর নানকিন গ্রুপের দুই সদস্য আমিনুল ইসলাম মিলন ও মো. রাসেল। তারা বলেন, সকালবেলা আমরা এসে দেখি বিছানায় পড়ে আছেন। আমরা বছরব্যাপী তার দেখাশোনা করছি। অসুস্থ হয়েছেন জানতে পেরে এখানে চলে এসেছি।

পাশের বেডে অসুস্থ মাকে নিয়ে এসেছেন মিলা নামের এক নারী। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে আমি বেওয়ারিশ রোগী ভেবে তাকে বিভিন্ন খাবার খাওয়াই। পরে জানতে পারি তিনি রাজশাহীর জয়িতা পুরস্কারপ্রাপ্ত পত্রিকা বিক্রেতা খুকি। ’

খুকির চিকিৎসার বিষয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘তার (খুকি) হাসপাতালের ভর্তি বিষয়টি জানতে পেরেছি। তার চিকিৎসার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিচ্ছি। ’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status