ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মিসেস ওয়ার্ল্ড হলেন কাশ্মীরকন্যা সরগম
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 19 December, 2022, 11:19 AM

মিসেস ওয়ার্ল্ড হলেন কাশ্মীরকন্যা সরগম

মিসেস ওয়ার্ল্ড হলেন কাশ্মীরকন্যা সরগম

বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় মিসেস সুন্দরী খেতাব জিতলেন ভারতীয় সুন্দরী সরগম কৌশল। জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। ৬২ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে এ খেতাব জিতলেন তিনি।

রোববার সকালে লাস ভেগাসে অনুষ্ঠিত মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল সরগম কৌশলের মাথায়। 

মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করে লেখা হয়, ‘২১ বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম’।

এই মুকুট জয়ে উচ্ছ্বসিত সরগম। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী জানান, ‘২১ বছর পর কোনো ভারতীয় স্ত্রী এ খেতাব জিতেছে, আমি খুব খুশি। অনেক ভালোবাসা সবাইকে’। মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপি রাঙা থাই স্লিট গাউনে দেখা মিলল ভারতীয় সুন্দরীর, যা ডিজাইন করেছিলেন ভাবনা রাও।

ইংরাজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে সরগমের। আগে ভাইজ্যাকে শিক্ষিকা হিসাবে কাজ করেছেন সরগম, তার স্বামী ভারতীয় নৌসেনায় কর্মরত।

বিবাহিতদের নিয়ে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয়েছিল এ প্রতিযোগিতা। শুরুতে এর নাম ছিলস ‘মিসেস উইমেন অব দি ওয়ার্ল্ড’। দীর্ঘ চার দশকে মাত্র রোববারের আগে একবারই ভারতের ঝুলিতে এই খেতাব এসেছে। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এ মুকুট। 

উল্লেখ, চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।

সরগমকে অভিনন্দন জানিয়ে অদিতি বলেন, ‘অনেক অনেক শুভেচ্ছা সরগমকে। এই যাত্রার অংশ হতে পেরে আমি খুব খুশি’। সূত্র: হিন্দুস্তান টাইমস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status