ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩
দুর্দান্ত স্বাদের ফুলকপির পকোড়া রান্নার রেসিপি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 November, 2022, 1:39 PM

দুর্দান্ত স্বাদের ফুলকপির পকোড়া রান্নার রেসিপি

দুর্দান্ত স্বাদের ফুলকপির পকোড়া রান্নার রেসিপি

শুরু হয়ে গিয়েছে শীতের ইনিংস, আর এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে অন্যতম সুস্বাদু সবজি ফুলকপি। এটি শীতকালীন সবজি হলেও এখন বর্তমানে সারা বছরই পাওয়া যাচ্ছে। এই সবজি খেতে ভালোবাসেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর।

এতে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন, খনিজ এমনকি অ্যান্টিঅক্সিডেন্ট ও। আবার এই সবজি ওজন কমাতেও সাহায্য করে। আজকের এই প্রতিবেদনে এমনই একটি সুস্বাদু সবজি দিয়ে মুচমুচে পকোড়ার রেসিপি শেয়ার করা হলো। যা শীতের সন্ধেতে চায়ের সঙ্গে খাওয়ার জন্য একেবারে উপযুক্ত স্নাক্স।

উপকরণ :
* ফুলকপি
* ময়দা
* কর্নফ্লাওয়ার
* তেল
* লঙ্কাগুঁড়ো
* হলুদ গুঁড়ো
* ধনে গুঁড়ো
* চাট মসলা
* স্বাদমতো নুন

প্রণালী :
প্রথমে বাজার থেকে কিনে আনা ফুলকপি ছোট টুকরো করে কেটে নিয়ে নুন গরম জলে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে তুলে নিতে হবে। এরপর এর সঙ্গে লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মসলা, ময়দা, কর্নফ্লাওয়ার, স্বাদমতো নুন, ধনেপাতা কুচি ও অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।

এরপর কড়াইতে তেল গরম করে নিতে হবে। এখন এই গরম তেলে ফুলকপি টুকরোগুলি দিয়ে কম আঁচে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিতে হবে। এরপর যে কোনো সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই মুচমুচে স্নাক্স।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status