ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬ ● ২১ কার্তিক ১৪৩৩
যেভাবে দেখা যাবে কাতার-ইকুয়েডর ম্যাচ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 20 November, 2022, 1:52 PM

যেভাবে দেখা যাবে কাতার-ইকুয়েডর ম্যাচ

যেভাবে দেখা যাবে কাতার-ইকুয়েডর ম্যাচ

কাতার-ইকুয়েডর মধ্যকার ম্যাচের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপে ২২তম আসর। ম্যাচটি শুরু হবে আজ রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায়।

দেশের তিনটি চ্যানেলে সরাসরি উপভোগ করা যাবে ম্যাচটি। উদ্বোধনী অনুষ্ঠানসহ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এছাড়া টি স্পোর্টস এবং গাজী টেলিভিশন (জি টিভি) খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

অনলাইনেও দেখা যাবে কাতার-ইকুয়েডর ম্যাচ। বাংলাদেশ ভিত্তিক অ্যাপ টফিতে দেখা যাবে ম্যাচটি। অ্যান্ড্রয়েড বা আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনের পাশাপাশি ট্যাবলেট কম্পিউটার, ল্যাপটপ, কম্পিউটার ও স্মার্ট টেলিভিশনে উপভোগ করা যাবে এ ম্যাচ।

ইকুয়েডরের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ পিছিয়ে থাকলেও কাতারের বাড়তি শক্তিমত্তা ঘরের মাঠ। সঙ্গে আত্মবিশ্বাস জোগাবে দলটির সাম্প্রতিক ফর্ম। ফেলিক্স সানচেজের শিষ্যরা নিজেদের খেলা শেষ চারটি প্রীতি ম্যাচের চারটিতেই জিতেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status