ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
মাহবুব জামিল'র মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 19 November, 2022, 12:17 PM

মাহবুব জামিল'র মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

মাহবুব জামিল'র মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী মাহবুব জামিল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাহবুব জামিল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এনাগ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক।

বার্ধক্য জনিত কারণে বুধবার বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৩ বছর। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সফল ব্যবসায়ী মাহবুব জামিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদের বিশেষ সহকারী হিসেবে ২০০৮ সালের ২২ জানুয়ারি মন্ত্রীর পদমর্যাদায় নিযুক্ত করা হয়।

তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। জামিল সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যানও ছিলেন। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা এবং ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

মাহবুব জামিল এনাগ্রুপের সম্মানিত জমিদাতা ছিলেন। তাঁর মৃত্যুতে দেশের স্বনামধন্য নির্মাণকারী প্রতিষ্ঠান এনাগ্রুপ একজন অভিভাবক শূণ্য হলেন।

মাহবুব জামিল এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status