|
কানাডিয়ান ইউনিভার্সিটি'র শিক্ষার্থীদের নিয়ে পদ্মা ব্যাংকের রোড শো
নতুন সময় প্রতিবেদক
|
|
কানাডিয়ান ইউনিভার্সিটি'র শিক্ষার্থীদের নিয়ে পদ্মা ব্যাংকের রোড শো পদ্মা ব্যাংকের চিফ হিউম্যান রিসোর্স অফিসার এম আহসান উল্লাহ খান কাভার লেটার লেখা ও চাকরির ইন্টারভিউ দেয়ার খুঁটিনাটি কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। স্টুডেন্ট ব্যাংকিং রোড শোর মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন পদ্মা ব্যাংকের হেড অব সেগমেন্টস নাফিসা আরা। তিনি মানি ম্যানেজমেন্ট, সঞ্চয়, বিদেশে উচ্চ শিক্ষার জন্য ইচ্ছুক শিক্ষার্থীদের করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া প্রশ্ন উত্তর পর্বে হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং রকিবুল হাসান চৌধুরী শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর জহুরুল আলম, স্কুল অব বিজনেসের প্রধান এস এম আরিফুজ্জ্বামান শুভেচ্ছা বক্তব্য রাখেন। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডেপুটি ডিরেক্টর রাশেদ উর রহমান-সহ অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রোড শোতে অংশ নেয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
