ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বাগমারায় আ’লীগ নেতা মুনসুর রহমান মৃধার মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 17 November, 2022, 4:03 PM

বাগমারায় আ’লীগ নেতা মুনসুর রহমান মৃধার মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

বাগমারায় আ’লীগ নেতা মুনসুর রহমান মৃধার মৃত্যুতে এমপি এনামুল হকের শোক প্রকাশ

বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মুনসুর রহমান মৃধা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মুনসুর রহমান মৃধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

বুধবার সন্ধ্যায় হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুনসুর রহমান মৃধা মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মুনসুর রহমান মৃধা গনিপুর ইউনিয়নের দক্ষিণ জামালপুর গ্রামের মৃত আনিছুর রহমান মৃধার ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর।

মরহুম মুনসুর রহমান মৃধার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status