ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ই-ক্যাবের উইমেন্স এন্টারপ্রেনার ফোরামের ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 9 November, 2022, 1:25 AM

ই-ক্যাবের উইমেন্স এন্টারপ্রেনার ফোরামের ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার

ই-ক্যাবের উইমেন্স এন্টারপ্রেনার ফোরামের ভাইস প্রেসিডেন্ট গ্রেপ্তার

ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের উইমেন্স এন্টারপ্রেনার ফোরাম সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির ভাইস প্রেসিডেন্ট মাফরুজা আক্তারকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

মঙ্গলবার ৮ নভেম্বর,  মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ গণমাধ্যমকে বলেন, একটি প্রতারণা মামলায় তার নামে ওয়ারেন্ট হয়েছিল। সেই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

জানা যায়, মাফরুজা আক্তার টেকনো এইড বিডির স্বত্বাধিকারী। তার প্রতিষ্ঠানের ই-ক্যাবের সদস্য পদ নম্বর ১৫৯।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status