ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, স্বামী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 September, 2022, 4:38 PM

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, স্বামী গ্রেফতার

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, স্বামী গ্রেফতার

ময়মনসিংহের  মুক্তাগাছায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকাল ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা থানার রাজারবাগ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  

এজাহার সূত্রে জানা গেছে, ওই যুবক গত ১ আগস্ট চাকরির কথা বলে তার স্ত্রীকে গাজীপুরের মাওনায় নিয়ে যান। সেখানে একটি ভাড়া বাসায় লোকজন এনে তাকে বিবস্ত্র করে অনৈতিক কাজ করতে বলা হয়। এতে রাজি না হওয়ায় সিগারেটের আগুন দিয়ে তার শরীরে ছ্যাকা দেওয়া হয়। সেখান থেকে তাকে মুক্তাগাছায় আনা হয়। পালাতে গেলে শিকল দিয়ে দুই হাত-পা বেঁধে তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়।

৩ সেপ্টেম্বর ওই নারীর এক আত্মীয় খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পুলিশ তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।

মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) রুহুল কাইয়ুম জানান, আসামি বারবার স্থান পরিবর্তন করায় তাকে গ্রেফতার করতে বেগ পেতে হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status