ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিল ৩ শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 September, 2022, 4:36 PM

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিল ৩ শিক্ষার্থী

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিল ৩ শিক্ষার্থী

খাগড়াছড়িতে কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে তিন শিক্ষার্থী। বৃহস্পতিবার জেলা কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষায় অংশ নেয় তিন শিক্ষার্থী।

এদের মধ্যে নিপুণ ত্রিপুরা ও আরিফুল ইসলাম দুজনই পৃথক হত্যা মামলার আসামি।  নিপুণ ত্রিপুরা মাটিরাঙা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী। সে এক বছর ধরে কারাগারে রয়েছে। আরিফুল ইসলাম পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী। সে কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হওয়ার পর কারাগারে রয়েছে।

আরেক পরীক্ষার্থী সোহাগ আলম খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। সে নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে রয়েছে।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এজি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে। তারা ৩ শিক্ষকের তত্ত্বাবধানে পরীক্ষা দিচ্ছে।নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা দিয়েছে।

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status