ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
প্রধান নির্বাচন কমিশনার করোনা আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 September, 2022, 4:43 PM

প্রধান নির্বাচন কমিশনার করোনা আক্রান্ত

প্রধান নির্বাচন কমিশনার করোনা আক্রান্ত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সিইসি নিজেই করোনা সংক্রমিত হওয়ার তথ্য নির্বাচন কমিশনারদের জানিয়েছেন।

এর আগে বুধবার নির্বাচন ভবনে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কর্মপরিকল্পনা’ প্রকাশ করে ইসি। সেখানে প্রধান অতিথি হিসেবে হাবিবুল আউয়ালের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

নির্বাচন কমিশন থেকে বিকেলে অফিস আদেশে জানানো হয়েছে, সিইসি করোনা আক্রান্ত হওয়ায় কাজী হাবিবুল আউয়ালের অনুপস্থিতিতে সিইসির রুটিন দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status