‘আর করব না ম্যাম, সত্যি বলছি!’ শিক্ষিকার রাগ ভাঙাতে খুদে শিক্ষার্থীর চেষ্টা মন ছুঁয়ে যাবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 September, 2022, 9:09 PM
‘আর করব না ম্যাম, সত্যি বলছি!’ শিক্ষিকার রাগ ভাঙাতে খুদে শিক্ষার্থীর চেষ্টা মন ছুঁয়ে যাবে
শিক্ষিকার হাত ধরে তাঁর রাগ ভাঙানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে ওই খুদে শিক্ষার্থীকে। ভিডিয়োটি ভারতের বিহারের ছপরার একটি স্কুলের, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। শিক্ষিকার রাগ ভাঙানোর চেষ্টা খুদে শিক্ষার্থী।
স্কুলে এক শিক্ষিকা চেয়ারে বসে আছেন। তার সামনে খুদে এক শিক্ষার্থী দাঁড়িয়ে। শিক্ষিকার হাত ধরে তাঁর রাগ ভাঙানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে ওই খুদে শিক্ষার্থীকে। ভিডিয়োটি বিহারের ছপরার একটি স্কুলের, যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনেকের শৈশবের স্মৃতিকে উস্কে দিয়েছে এই ভিডিয়ো। শিক্ষক এবং খুদে শিক্ষার্থীর কথোপকথন মন জিতছে নেটাগরিকদের।
শিক্ষিকা: তোমার সঙ্গে কথা বলব না। আমি রাগ করেছি।
শিক্ষার্থী: ম্যাম, আমি আর দুষ্টুমি করব না। সত্যি বলছি।
শিক্ষিকা: তুমি বার বারই বলো, আমি আর করব না। কিন্তু আবার সেই দুষ্টুমি করো।
শিক্ষিকা মুখ ঘুরিয়ে রাখেন। কিন্তু খুদে তাঁর কাছে গিয়ে আদর করে বলে, “আর করব না, করব না।”
শিক্ষিকা: প্রমিস, তুমি আর দুষ্টুমি করবে না?
শিক্ষার্থী: একদম। (এর পরই শিক্ষিকা তাঁর গালে খুঁদেকে চুমু দিতে বলে।) খুদে শিক্ষিকাকে চুমু দেয়, শিক্ষিকাও খুদেকে। তার পরই ভিডিয়োটি শেষ হয়ে যায়। তবে শিক্ষিকা-শিক্ষার্থীর এই কথোপকথনের ভিডিয়ো ইতিমধ্যেই অনেকের মন জিতে নিয়েছে। শেষেমেশ শিক্ষিকার রাগ ভাঙাতে সফল হয়েছে খুদে শিক্ষার্থী।
স্কুলে দুষ্টুমি করেনি এমন ছেলেমেয়ে খুঁজে পাওয়া ভার। সেই দুষ্টুমি করতে গিয়ে কখনও শিক্ষকের হাতে ধরা পড়ে মার খেয়েছে। কখনও শাস্তির মুখে পড়তে হয়েছে। প্রত্যেকেরই স্কুলজীবনের একটি স্মৃতি রয়েছে। স্কুলজীবন পেরিয়ে এসে সেই স্মৃতি এখনও অনেকে হাতড়ান। এই খুদে শিক্ষার্থীর ভিডিয়ো অনেকেরই শৈশবের স্মৃতিকে উস্কে দিল।