ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
বাগমারায় মহিলা লীগ ও যুব মহিলা লীগের মাঝে এমপি এনামুলের সিএনজি উপহার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 11 September, 2022, 5:08 PM

বাগমারায় মহিলা লীগ ও যুব মহিলা লীগের মাঝে এমপি এনামুলের সিএনজি উপহার

বাগমারায় মহিলা লীগ ও যুব মহিলা লীগের মাঝে এমপি এনামুলের সিএনজি উপহার

বাগমারায় উপজেলা মহিলা লীগ ও যুব মহিলা লীগের মাঝে সিএনজি উপহার দিয়েছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

রবিবার সকাল ১০ টায় সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নরদাশ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

প্রধান অতিথি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার বিজয়ে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নৌকার বিজয় না হওয়া পর্যন্ত সবাইকে নির্বাচনের মাঠে কাজ করতে করে যেতে হবে। পুরুষের পাশাপাশি নারী ভোটারদের গুরুত্ব অনেক। নারী ভোটার যেন ভোট কেন্দ্রে এসে ভোট দিতে পারে সে জন্য মহিলা লীগের মতো যুব মহিলা লীগকে প্রাইভেট সিএনজি প্রদান করা হলো। এখন থেকে সিএনজি ব্যবহার করে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় ভোটাদের বাড়ি বাড়ি চলাচল করতে পারবে। সিএনজির কারণে উপজেলা মহিলা লীগ ও যুব মহিলা লীগ আরো শক্তিশালী অবস্থানে নিজেদের দাঁড় করাতে পারবে। এখন থেকে যুব মহিলা লীগের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান হবে।

উপজেলা মহিলা লীগের সভাপতি কহিনুর বানুর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ মাহমুদুর রহমান রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, চেয়ারম্যান আলমগীর সরকার, রফিকুল ইসলাম, কাউন্সিলর হাচেন আলী, মহিলা লীগের সাধারণ সম্পাদক জাহানারা বেগম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ। মতবিনিময় শেষে মহিলা লীগ ও যুব মহিলা লীগ নেতৃবৃন্দের হাতে সিএনজির চাবি তুলে দেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status