|
২২ বছর পর ফেনীতে পরিবারের সন্ধান পেলেন পাকিস্তানি তরুণী
নতুন সময় ডেস্ক
|
![]() ২২ বছর পর ফেনীতে পরিবারের সন্ধান পেলেন পাকিস্তানি তরুণী বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে রিদা ‘আমাদের ফেনী গ্রুপে’ স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, আমি এখানে আমার বাবার পরিবারের সদস্যদের খুঁজতে এসেছি। আমার বাবা বাংলাদেশের ফেনী থেকে পাকিস্তানে এসেছিলেন। তার নাম মুহাম্মদ কাসিম আজাদ, আমার দাদার নাম তফাজুল হক। ২০০৪ সালে পাকিস্তানে এসে আমার বাবা (আজাদ) আমার মাকে (মেহবুবা) বিয়ে করেন। এরপর বাংলাদেশে ফিরে বাবা অসুস্থ হয়ে মারা যান। বাবার পরিবার সম্পর্কে আমি আর কিছুই জানি না। গ্রুপে চাচার একটি ছবি দিয়ে তিনি আরও লেখেন, আবু সাদিক আমার বাবার বড় ভাই। যদি কেউ এ পরিবার সম্পর্কে কিছু জানেন, তবে আমাকে জানাবেন। তাহলে আমার পরিবারের সঙ্গে আমার দেখা হবে, এটা হবে আমার জন্য খুবই আনন্দের। রিদার এমন স্ট্যাটাস দেওয়ার ২৩ মিনিটের মধ্যে তার বাবার পরিবারের সদস্যদের সঙ্গে তার পরিচয় হয়। ফুফু ও ফুফাতো বোনের ছেলের সঙ্গে তার কথা হয়। আমাদের ফেনীর অ্যাডমিন ইমদাদুল হক বলেন, রিদার বাবা দেশে এসে তার মাকে চিঠি পাঠাত। চিঠিতে উল্লেখিত ঠিকানা সংগ্রহ করে ফেনী শব্দ পান রিদা। এরপর গুগলে সার্চ করে জানতে পারেন ফেনী একটি জেলা। পরবর্তী সময়ে তিনি ‘আমাদের ফেনী গ্রুপটি’ পান। ইংরেজিতে বিস্তারিত লিখে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। অ্যাডমিন প্যানেল সেটি বাংলায় অনুবাদ করে আবার পোস্ট দেয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় রিদার বাবার পরিবারের সদস্যদের কাছে বার্তাটি পৌঁছে যায়। তাহরিম রিদা বাবার পরিবারের সদস্যদের পরিচয় পেয়ে বলেন, ফেনীর মানুষকে কী বলে ধন্যবাদ দেব, সে ভাষা আমার নেই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
