ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বাগমারায় শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘের অহ্বায়ক কমিটি ঘঠন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 10 September, 2022, 11:43 PM
সর্বশেষ আপডেট: Saturday, 10 September, 2022, 11:49 PM

বাগমারায় শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘের অহ্বায়ক কমিটি ঘঠন

বাগমারায় শহীদ কামারুজ্জামান স্মৃতি সংঘের অহ্বায়ক কমিটি ঘঠন

রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দী ইউনিয়নের তালতলী বাজারে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের অহ্বায়ক কমিটি ঘঠন ও আলোচনাসভা অনুষ্ঠিত।

শনিবার ১০ সেপ্টেম্বর, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের অহ্বায়ক কমিটি ঘঠন ও আলোচনাসভা উপলক্ষে গোয়ালকান্দী ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপদেষ্টা কমিটির সদস্য গোয়ালকান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাষ্টার বকুল আলী খরাদী।

আরো বক্তব্য রাখেন, উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শাহরিয়ার সরকার বাবলু, প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্বাস আলী মোল্লা।

গোয়ালকান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও উক্ত স্মৃতি সংঘের অহ্বায়ক কমিটির অন্যতম  সদস্য মোঃ রেজাউল হক রাজুর পরিচালনায় উক্ত সভায় বক্তব্য রাখেন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা এবং বর্তমান কমিটির অহ্বায়ক সবেক মেম্বার ও আওয়ামীলীগ নেতা আবেদ আলী মোল্লা।

সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রবীণ সাংবাদিক তাহেরপুর আ লিক প্রেসক্লাবের সভাপতি এস এম সামসুজ্জোহা মামুন, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আবুল কাসেম, জামিল প্রাং, সামসুল ইসলাম।

এ ছাড়াও উক্ত সভায় অহ্বায়ক কমিটির অন্যতম সদস্য হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক কাজমুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সুজন সরকার, সাধরণ সম্পাদক ফিরোজ সরকার, সদস্য ও জমী দাতা দুলাল আলী মন্ডল, মোকবুল হোসেন, জাবেদ আলী প্রমূখ। পরে উক্ত আলোচনা সভা শেষে  ১১ সদস্য বিশিষ্ট অহ্বায়ক কমিটি ঘঠন করা হয়। এই কমিটি এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে এবং শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান স্মৃতি সংঘের ঘরটি পুনঃ মেরামত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status