ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন: এসো মিলি সবে প্রাণের উৎসবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 21 August, 2022, 9:26 AM

বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন: এসো মিলি সবে প্রাণের উৎসবে

বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন: এসো মিলি সবে প্রাণের উৎসবে

বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের নিজস্ব কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো অটিস্টিক শিশুদের নিয়ে আয়োজিত ‘বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন এসো মিলি সবে প্রাণের উৎসবে’ অনুষ্ঠান। শনিবার (২০ আগস্ট) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহানের উদ্যোগে অটিস্টিক বাচ্চাদের মেধা বিকাশে ও তাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় ১১৫ জন অটিস্টিক শিশু, তাদের মা-বাবা, শিক্ষকসহ উপস্থিত ছিল তিন শতাধিক আমন্ত্রিত অতিথি। অটিস্টিক শিক্ষার্থীদের পরিবেশনায় পবিত্র কুরআন তেলাওয়াত, কবিতা আবৃত্তি, নাচ, গান, ডিসপ্লে প্রোগ্রামের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করা হয়। 


এ ছাড়াও অটিস্টিক বাচ্চাদের নিজ হাতে তৈরি হস্তশিল্প, হ্যান্ড প্রিন্টেড শাড়ি, গহনা, ব্যাগ, বিভিন্ন চিত্রকর্ম অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের সাথে জড়িত বিশেষ ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।  


এসময় অটিস্টিক বাচ্চাদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্যে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহান বলেন, যতদিন বেঁচে আছি আমার প্রাণের বাচ্চাদের পাশে থাকতে চাই। ওদের নিয়ে বিশ্ব জয় করতে চাই। 


এ ছাড়াও তিনি বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সকলকে ধন্যবাদ জানান কারণ বসুন্ধরা পেপার মিলসের বিক্রিত প্রতিটি পণ্যের একটি নির্দিষ্ট অংশ অটিস্টিক শিশুদের উন্নয়নে ব্যয় করা হয়। 


উল্লেখ্য, অটিস্টিক ও অন্য প্রায় সব ধরনের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুর দাতব্য প্রতিষ্ঠান হিসেবে ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রজেক্টে ২০১৭ সালের ১ মার্চ থেকে যাত্রা শুরু করে বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন। দরিদ্র পরিবারের প্রতিবন্ধী শিশুরা এখানে স্বাভাবিক জীবনের শিক্ষা, একাডেমিক ও কারিগরি শিক্ষা গ্রহণ করছে। শারীরিক সুস্থতা, পড়ালেখার পাশাপাশি পাচ্ছে নানা ধরনের ভোকেশনাল প্রশিক্ষণ। এখানে শিশুদের মানসিক বিকাশ লাভের জন্য রয়েছে সুসজ্জিত শ্রেণিকক্ষ, সেঞ্চুরি ইন্টিগ্রেশন পার্ক ও বড় খেলার মাঠ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ইনচার্জ মেজর (অব.) মো. মোহসিনুল করিম, বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন স্কুলের হেড টিচার শায়লা শারমিন, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status