ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল: এমপি এনামুল হক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 20 August, 2022, 9:32 PM

বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল: এমপি এনামুল হক

বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল: এমপি এনামুল হক

রাজশাহীর বাগমারায় শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীপুর ইউনিয়নের টাওয়ার বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। 

বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল: এমপি এনামুল হক

বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করতে চেয়েছিল: এমপি এনামুল হক


প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে স্বাধীনতাকে হত্যা করতে চাওয়া হয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন স্বাধীনতার মহান স্থপতি। যারা দেশের স্বাধীনতাকে অস্বীকার করেছেন তারাই জাতির জনককে হত্যা করেছে। স্বাধীনতার চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। দেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। জাতির পিতার স্বপ্নকে টিকিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে দেশের আপামর জনগণের উন্নয়ন সংগঠিত হচ্ছে। স্বাধীনতার ইতিহাসকে ধরে রাখতে প্রতিটি নির্বাচনে নৌকার বিজয় ঘটাতে হবে। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এখন থেকেই আসন্ন নির্বাচনে নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করে যেতে হবে। 


শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আকবর আলী, লোকমান আলী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হাসিনা বেগম, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক অধ্যাপক তোফাজ্জল হোসেন, দপ্তর সম্পাদক সালাউদ্দীন, মহিলা লীগের সাধারণ সম্পাদক নুরুন নাহার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শাহ আলম, আজিজুর রহমান, আব্দুল হামিদ, সাহাদ আলী, রিপন, নওশাদ আলী,আজাদ আলী সহ আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status