ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 April, 2026, 5:59 PM

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা

সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৪ টাকা

বোতলে ভরা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৯ টাকা করা হয়েছে।নতুন দর অনুযায়ী, সয়াবিন তেলের ৫ লিটারের বোতলে দাম হবে ৯৭৫ টাকা।একই সঙ্গে খোলা সয়াবিন তেল লিটারে ২ টাকা বাড়িয়ে ১৭৯ টাকা করেছে সরকার। পাম তেল মিলবে আগের দরেই।

বুধবার সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি ব্যাহত হলে খোলা সয়াবিন তেলের দাম বাড়তে শুরু করে।

তবে গত ১২ এপ্রিল বাজারে ভোজ্যতেলের ‘পর্যাপ্ত’ সরবরাহ রয়েছে দাবি করে ভোক্তাদের ‘অহেতুক’ আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেন বাণিজ্যমন্ত্রী।সে সময় দাম না বাড়ানোর ইঙ্গিত দেন তিনি।দেশের ভোজ্যতেল সরবরাহকারী কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে শেষে তিনি বলেন, ““অনেকে অভিযোগ করেছেন যে, রূপচাঁদা ও তীর, এই দুই ব্র্যান্ডের কমতি। আবার ফ্রেশের সরবরাহ আছে, আবার অনেকে খোলা তেল বেচেন, তাদের সরবরবাহও আছে। নতুন একটা ব্র্যান্ড দেখলাম। এগুলোর পক্ষে-বিপক্ষে দুই দিকেই কথা আছে।

“তবে মোদ্দাকথা, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কোনো কোনো ব্র্যান্ডের কম, এটা আমি ওই দিনের বাজারে দেখেছি। এ সমস্ত পরিস্থিতি মূল্যায়নে বসেছি আজকে আমরা।”

গত ৯ এপ্রিল থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি এর কয়েক দিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠালেও সরকারের সায় মেলেনি।একই ঘটনা ঘটে গত বছরের ডিসেম্বরে। তখনও তারা দাম সমন্বয়ের তথ্য দিলে অন্তর্বর্তী সরকার সেটি অবগত নয় যুক্তিতে বাড়াতে দেয়নি।

এবারও বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর বিপরীতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশি দামে বিক্রির জন্য জরিমানাও করে।এবার এসে সরকারই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল।

এর আগে গত বছর ১৪ অক্টোবর প্রতি লিটারে ছয় টাকা এবং খোলা তেল আট টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

একই সঙ্গে খোলা পাম তেলের দামও প্রতি লিটারে ১৩ টাকা বাড়নোর ঘোষণা দেয় ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠনটি।ওই সময়ের দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হয় ১৯৫ টাকায়, যা এর আগে ছিল ১৮৯ টাকা। আর খোলা সয়াবিন তেল বিক্রি হয় ১৭৭ টাকায়, যার আগের দাম ১৬৯ টাকা।

তখন সয়াবিন তেলের ৫ লিটারের বোতলে দর ২৫ টাকা বেড়ে হয় ৯৪৫ টাকা। অপরদিকে প্রতি লিটার খোলা পাম তেলের দাম হয় ১৬৩ টাকা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status