ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বাগমারার তাহেরপুরে বারনই নদীতে ডুবে যাওয়া রুপ কুমার'র লাশ উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 24 July, 2022, 8:03 PM

বাগমারার তাহেরপুরে বারনই নদীতে ডুবে যাওয়া  রুপ কুমার'র লাশ উদ্ধার

বাগমারার তাহেরপুরে বারনই নদীতে ডুবে যাওয়া রুপ কুমার'র লাশ উদ্ধার

বাগমারার তাহেরপুর পৌরসভায় বারনই নদীর পানিতে ডুবে রুপ কুমার হালদার (৪০) নামের এক ব্যক্তির নিখোঁজের ১৫ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার করা  হয়েছে। বাগমারা ফায়ার সার্ভিসের একটি দল রবিবার ২৪ জুলাই, সকাল ৮ টার দিকে নিখোজ ব্যাক্তির মরদেহ উদ্ধার করে।

ঘটনা সুত্রে জানা যায়, গতকাল শনিবার ২৩ জুলাই, বিকাল ৫ টার সময় রুপ কুমার বারানই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজের ১৫ ঘন্টা পর বাগমারা ফায়ার সার্ভিসের একটি দল আজ রবিবার সকাল ৮ টার দিকে নিঁেখাজ ব্যাক্তির মরদেহ উদ্ধার করে। রুপ কুমার নাটোর জেলার দত্তপাড়া গ্রামের নীরেন হালদারের ছেলে।

তিনি তাহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হালদার পাড়া মহল্লার মৃত বিশু হালদারের জামাই। সেই সূত্রে তিনি  হরিফলা বেড়িবাঁধ এলাকায় বসবাস করতেন।

স্থানীয় লোকজন ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঐদিন সকালে রুপ কুমারের কাকা শুশুর মারা যায়। কাকা শুশুরের অন্তষ্টি ক্রিয়া শেষে বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। নদীতে গোসল করতে নেমে ডুব দিলে আর উঠেনি ।

বাগমারা ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল, সকালে তার মরদেহ  উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। পরে বেলা ১২ টার দিকে তাহেরপুর মহাশ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এ ব্যাপারে বাগমারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা যায়। একই দিনে একই পরিবারের দুই জনের মৃত্যুতে এলাকাবাশীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status